
মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ, তাহিরপুরে বর্ণাঢ্য আনন্দে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো তাহিরপুর উপজেলা সদর মুখরিত হয়ে ওঠে।
প্রতিষ্ঠ বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচি ও আলোচনায় সভায়
প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল। আলোচনায় সভায় প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক।তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো.বাদল মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলসহ আরো অনেকেই।
এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যায়।
উৎসুক নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন,দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে বিএনপি আজ দেশের মানুষের অধিকার আদায়ের প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
পরিশেষে:শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে র্যালী,আলোচনা সভা ও কর্মসূচি সম্পন্ন হয়।