ভোরের পত্র

জাপানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিজয়নগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ১ নভেম্বর ২০২৬, ৯:২১ পূর্বাহ্ণ
  • ৮৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-বাংলাদের সরকারের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাপানে অশালীন ও কটূক্তিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিজয়নগর উপজেলা ও ইছাপুরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেলে বিজয়নগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলার মির্জাপুর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয়নগর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন মেম্বার। ছাত্রদল নেতা শাহীন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য গিয়াসউদ্দিন মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শফিক রায়হান শ্রাবন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নুরুল হক নিয়াজ, উপজেলা বিএনপি নেতা আবুল কাসেম, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ, জাহাঙ্গীর আলম, ব্রাজিল প্রবাসী খায়রুল হাসান, হরষপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সালাউদ্দিন, ইছাপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি নূর মোহাম্মদ আরাফাত, কৃষক দলের আহার মিয়া ও আলমগীর মুন্সীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের সহ-সভাপতি বাবুল আক্তারের কথিত অশালীন ও কটূক্তিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কোনো ব্যক্তিকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য রাজনৈতিক ও সামাজিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে পারে।
বক্তারা আরও অভিযোগ করেন, বিজয়নগর থানার কিছু পুলিশ সদস্য নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতার বাড়িতে দাওয়াতে অংশ নেওয়া এবং ওই সংগঠনের নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগগুলোর যথাযথ তদন্তের দাবি জানান তারা।
এ সময় বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়ি ভাঙচুরের অভিযোগও তুলে ধরেন। পাশাপাশি বর্তমানে বিজয়নগর উপজেলা ভবন নির্মিত হয়েছে, সেই জায়গা একসময় বাবুল আক্তার ও তাঁর সহযোগীরা দখলে রেখেছিলেন বলেও অভিযোগ করেন তারা।
সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘটে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন ও দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন ও দুর্গাপূজার প্রস্তুতি…
বিজয়নগরে নানা আয়োজনে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিজয়নগরে নানা আয়োজনে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী…
বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,১জন মাদক ব্যবসায়ী আটক।
বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,১জন মাদক ব্যবসায়ী আটক।
বিজয়নগরে বিআরডিবির উদ্যোগে ১৬জন কৃষকের মাঝে ৮ লাখ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ।
বিজয়নগরে বিআরডিবির উদ্যোগে ১৬জন কৃষকের মাঝে ৮ লাখ…