
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিজয়নগর শাখার নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুনীল চন্দ্র দেবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
বিজয়নগর শাখার আহবায়ক কমিটিতে এডভোকেট রঞ্জিত মালাকারকে আহবায়ক ও প্রসেনজিত সরকারকে সদস্য সচিব মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক গঠন করা হয়েছে।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- রাজীব বণিক রাজু , রতন সাহা, সুশীল সরকার, নির্মল সূত্রধর, সঞ্জয় সাহা,শ্যামল বিশ্বাস,লিটন দেব, সন্তোষ ঋষি, তাপস পাল।