ভোরের পত্র

রাজধানীর বেইলি রোডের ছয়তলা ভবনের অগ্নিকান্ডে ব্রাক্ষণবাড়িয়ায় শোকের ছায়া।

  • ১ মার্চ ২০২৪, ১১:০৫ অপরাহ্ণ
  • ১১৫ বার দেখা হয়েছে

ভোরেরপত্র ডেক্স:-রাজধানীর বেইলি রোডের ছয়তলা ভবনে অন্যদের মতোই খেতে এসেছিলেন ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন। সঙ্গে এসেছিল তার পরিবারের অন্য সদস্যরাও। কিন্তু সুস্থ শরীরে ফিরতে পারেনি তারা। আগুন কেড়ে নিয়েছে তার পরিবারের সবার প্রাণ। মারা গেছেন ৫ জন।

নিহতরা হলেন— সৈয়দ মোবারক (৪২), তার স্ত্রী স্বপ্না (৩৮), মেয়ে সৈয়দা তাশফি (১৭), মেয়ে সৈয়দা নূর (১৫) ও ছেলে সৈয়দ আব্দুল্লাহ।

মাসখানেক আগে ইতালি থেকে দেশে এসেছিলেন প্রবাসী সৈয়দ মোবারক হোসেন। ইতালিতে ব্যবসা করতেন তিনি। স্থায়ীভাবে থাকার সুযোগ পেয়েছেন। স্ত্রী ও সন্তানদের সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভিসাও হয়ে গিয়েছিল সবার। এক মাসের মধ্যে ইতালি যাওয়ার কথা ছিল মোবারকের। কিন্তু আগুন তার সেই স্বপ্ন নিভিয়ে দিলো।

প্রবাসী মোবারকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে। তিনি ঢাকার মগবাজার এলাকায় থাকতেন।

প্রবাসী মোবারকসহ তার পরিবারের পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মোবারকের চাচাতো ভাই সৈয়দ ফয়সাল। তিনি বলেন, রাত ৮টার দিকে সৈয়দ মোবারক তার স্ত্রী স্বপ্নাসহ ছেলেমেয়েদের নিয়ে বাসা থেকে বের হন। সেই সময় জানিয়েছিলেন তারা ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন। তারা সেখানে পৌঁছানও। কিন্তু আগুন লাগার পর থেকে তাদের খোঁজ মিলছিল না। এতে তারা সবাই মারা যান বলে ধারণা তার। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাদের লাশ মেলে। তিনি আরও বলেন, মোবারকের এক মাসের মধ্যে ইতালি যাওয়ার কথা ছিল। কিন্তু তার আর যাওয়া হলো না।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

হবিগঞ্জে কালবৈশাখীর বজ্রপাত ও ঝড়-তুফানে ৩ জনের প্রাণহানী।
হবিগঞ্জে কালবৈশাখীর বজ্রপাত ও ঝড়-তুফানে ৩ জনের প্রাণহানী।
জাতীয় সংসদে থাকছেন ব্রাক্ষণবাড়িয়ার গর্বিত কন্যা ৫জন নারী এমপি।
জাতীয় সংসদে থাকছেন ব্রাক্ষণবাড়িয়ার গর্বিত কন্যা ৫জন নারী…
সংরক্ষিত নারী আসনে  মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার চার কন্যা।
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার চার কন্যা।
আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নতুন মুখ এস,এম মাহবুব মল্লিক
আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নতুন…
সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস।
সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি…
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে  ১০জন আহত।
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে…
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল আহমেদ।
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল…
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক জব্দ, পালাল চালক।
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক…