ভোরের পত্র

সুনামগঞ্জ ১ আসনে এমপি হিসেবে লড়তে চান মো.মাহবুবুর রহমান।

  • ২১ জুলাই ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ
  • ১০৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার

আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে (জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা) এমপি পদে বিএনপি’র হয়ে লড়তে চান মো.মাহবুবুর রহমান। দলীয় মনোনয়ন পেলে নিজের বিজয় নিশ্চিতের লক্ষ্যে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের ভোটার ও শুভাকাক্সিক্ষদের সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়বেন নির্বাচনী মাঠে। তিনি নির্বাচিত হলে
জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা
উপজেলাবাসীর দীর্ঘ দিনের উন্নয়নের কাক্সিক্ষত প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করবেন।
একই সঙ্গে অত্র অঞ্চলের বঞ্চিত মানুষদের সেবাদাতা হিসেবে আন্তরিকভাবে কাজ করতে চান তিনি। তার কর্মী এবং সমর্থকরা জানান, জামালগঞ্জ উপজেলার কৃতী সন্তান
তিনি সাবেক-সহ সাংগঠনিক (সিলেট বিভাগ)
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি
সাবেক- সদস্য
ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি
সাবেক-যুগ্ন আহ্বায়ক
সুনামগঞ্জ জেলা ছাত্রদল সাবেক-সদস্য
সুনামগঞ্জ জেলা ছাত্রদল সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামালগঞ্জ উপজেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি
ছাত্রদল জামালগঞ্জ ডিগ্রী কলেজ শাখা।

এই বিশিষ্ট রাজনৈতিকবিদ মো.মাহবুবুর রহমান জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন। জনকল্যাণের জন্যই তিনি রাজনীতি করেন। তারা আরও বলেন, মো.মাহবুবুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিগত দিনে আওয়ামী লীগের আমলে তিনি অনেকবার হামলা-মামলার শিকার হয়েছেন। তবুও তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তাই বিগত দিনে হামলা-মামলার শিকার হওয়া এই বিএনপি নেতা মাহবুবুর রহমান এর বিশ্বাস আগামী সংসদ নির্বাচনে দল তাঁকে মূল্যায়ন করবে। মো. মাহবুবুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, দল আমাকে মনোনীত করলে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের ভোটারদের সাথে নিয়ে নির্বাচনী মাঠে গণজোয়ার সৃষ্টির মাধ্যমে আমার বিজয় নিশ্চিত করবো। আমি যদি সুনামগঞ্জ-১ আসনে এমপি নির্বাচিত হতে পারি তাহলে,জনপ্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবো। এ অঞ্চলে সবার সমঅধিকার থাকবে। আর কাউকে হামলা ও মিথ্যা মামলার শিকার হয়ে হয়রানি হতে হবে না। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা-ঘাটসহ কাক্সিক্ষত উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,বাকি শেষ জীবনটুকু মানুষের সেবা করে কাটাতে চাই। আমার আর কোন অর্থ সম্পদের প্রয়োজন নেই। আল্লাহপাক আমাকে যথেষ্ট সম্পদ দিয়েছেন। তিনি আরো বলেন,জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা উপজেলাবাসী বিগত আওয়ামীলীগ আমলে রাস্তা,ঘাটসহ বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। এদিকে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের অনেক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন বলেন, আমাদের মো.মাহবুবুর রহমান ভাই খুব ভালো মনের মানুষ। যে কোন বিপদে তাকে পাশে পাওয়া যায়। তাঁর মতো একজন জনদরদী মানুষকে আমরা আগামী দিনে এমপি হিসেবে দেখতে চাই। তিনি এমপি হলে জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা উপজেলাবাসী শান্তি পাবেন। তাঁর মতো এমন জনপ্রিয় মানুষকে আগামী নির্বাচনে বিএনপির হাই কমান্ড সুনামগঞ্জ-১ আসনে মো.মাহবুবুর রহমান ভাইকে মনোনীত করবেন বলে আমরা আশাবাদী।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস।
সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি…
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে  ১০জন আহত।
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে…
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল আহমেদ।
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল…
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক জব্দ, পালাল চালক।
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক…
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ভাবির দায়ের কোপে দেবর নিহত।
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ভাবির দায়ের কোপে দেবর নিহত।
৯নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন,মোঃ এখলাছ মিয়া
৯নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা…
নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ করতে চাই,কবির খান।
নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ…
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের সদস্য সচিব,শামীমা আক্তার
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের…