ভোরের পত্র

বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে র‍্যাবের অভিযানে ১৯৬কেজি ভারতীয় গাঁজা জব্দ।

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ
  • ৯১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :- ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে র‍্যাব-৯–এর অভিযানে প্রায় ৫ মণ (১৯৬ কেজি) গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজিব মিয়া নামের এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ফেব্রুয়ারি) রাত ৮টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে র‍্যাব৯ জানায়,গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা ভুটাংবাড়ী এলাকার একটি বিলের মধ্যে মাদকদ্রব্য কেনাবেচার প্রস্তুতির খবর পায় তারা। পরে রাত সাড়ে ৯টার দিকে র‍্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে সেখান থেকে নীল পলিথিনে মোড়ানো ও খাকি রঙের স্কচটেপ দিয়ে বাঁধা ৯৮টি বান্ডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বান্ডিলগুলোতে মোট ১৯৬ কেজি গাঁজা ছিল বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, পলাতক রাজিব মিয়া ও তার সহযোগীরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে মজুত রেখেছিল।

উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাব৯।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।
বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।
বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা।
বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও…
বিজয়নগরে ডাকাতি মামলার ১০ বছরের পলাতক আসামি গ্রেফতার।
বিজয়নগরে ডাকাতি মামলার ১০ বছরের পলাতক আসামি গ্রেফতার।
বিজয়নগর উপজেলায় কোর্টে জামিন পেয়ে মাদক ব্যবসায়ীরা জুলাই যোদ্ধার উপর হামলা বাড়িঘর ভাংচুর লুটপাট।
বিজয়নগর উপজেলায় কোর্টে জামিন পেয়ে মাদক ব্যবসায়ীরা জুলাই…
নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের পরিচিতি ও…
বিজয়নগরকে মাদকমুক্ত করার ঘোষণা এমপি শ্যামলের: এলাকায় এলাকায় গঠিত হবে মাদক বিরোধী কমিটি।
বিজয়নগরকে মাদকমুক্ত করার ঘোষণা এমপি শ্যামলের: এলাকায় এলাকায়…
বিজয়নগর উপজেলায় ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নাহিদ ফাতেমার  দ্রুত বদলী চেয়ে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ।
বিজয়নগর উপজেলায় ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নাহিদ ফাতেমার দ্রুত…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন প্রশাসন নিরব।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধ…