ভোরের পত্র

বিজয়নগর উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন।

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ২০ এপ্রিল ২০২৬, ২:০৪ অপরাহ্ণ
  • ৩৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সারাদেশের ন্যায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সকিনা আক্তার। তিনি আনুষ্ঠানিকভাবে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সকিনা আক্তার বলেন, একটি শিশুও যেন টিকার অভাবে মৃত্যুবরণ না করে, সে লক্ষ্যেই সরকার এ কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে টিকাদানের গুরুত্ব তুলে ধরেন এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা দেওয়ার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান এবং কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো:সুমন ভূঁইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ. কে. ফজলুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিৎ দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ইকরাম হোসাইন, বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন মুন্সি, উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. মহিউদ্দিন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান এইচ,এম,জহিরুল ইসলাম,মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ,সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. আলাউদ্দিন ও মো. আরশাদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ ক্যাম্পেইনের আওতায় বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৪৩ হাজার ২৪৪ জন শিশুকে টিকা প্রদান করা হবে। এ লক্ষ্যে উপজেলার ২৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৪০টি অস্থায়ী কেন্দ্র ও ১টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধনের পরপরই বিদ্যালয়ের কক্ষে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ইসলামপুরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
ইসলামপুরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের…
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৫০০ জন…
বিজয়নগর উপজেলার দাউদপুর পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা।
বিজয়নগর উপজেলার দাউদপুর পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়…
বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।
বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।
বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা।
বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও…
বিজয়নগরে ডাকাতি মামলার ১০ বছরের পলাতক আসামি গ্রেফতার।
বিজয়নগরে ডাকাতি মামলার ১০ বছরের পলাতক আসামি গ্রেফতার।
বিজয়নগর উপজেলায় কোর্টে জামিন পেয়ে মাদক ব্যবসায়ীরা জুলাই যোদ্ধার উপর হামলা বাড়িঘর ভাংচুর লুটপাট।
বিজয়নগর উপজেলায় কোর্টে জামিন পেয়ে মাদক ব্যবসায়ীরা জুলাই…
নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের পরিচিতি ও…