
আবদুল্লাহ আল হৃদয়ঃ-ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী নবজাগরন দলেরপক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিনিয়র সহ-সভাপতি ও বিজয়নগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক , চান্দুরা ইউনিয়ন বিএনপির মরণোত্তর সভাপতি ও চেয়ারম্যান মরহুম গোলাপ কবিরের সুযোগ্য সন্তান এ এইচ এম গোলাম জহির।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতা কর্মী ও সমর্থকদের জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদুল আযহা আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে গিয়ে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়।আমাদের উচিৎ অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা।যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে, উৎসব মুখর পরিবেশে।
তিনি আরও বলেন গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সকল ছাত্রজনতা একসাথে কাজ করে যেতে হবে।আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে, দেশনেত্রীর সুচিকিৎসা ও আগামী নির্বাচনের যে দাবী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তা বাস্তবায়ন করার লক্ষ্যে, একসাথে কাজ করে যেতে হবে, সকল নবজাগরণ দলের নেতাদের। সে অনুরোধ ব্যক্ত করেছেন এ এইচ এম গোলাম জহির। তিনি আবারও ব্রাহ্মণবাড়িয়াবাসীসহ দেশ ও বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা অভিনন্দন ও ঈদ মোবারক জানান।সর্বশেষ তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার জাতীয়তাবাদী নবজাগরণ দলের সিনিয়র সহ-সভাপতি এ এইচ এম গোলাম জহির।৷ তিনি হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার, বিজয়নগর উপজেলার, চান্দুরা ইউনিয়নের জালালপুর আনন্দ গ্রামের, মরহুম গোলাম কবির চেয়ারম্যানের সুযোগ্য সন্তান।