ভোরের পত্র

বিজয়নগর উপজেলার পাচগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি।।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ণ
  • ৫৬৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের পাচঁগাও গ্রামে জমি বেচাকেনা সংক্রান্ত বিরোধের জেরে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এবাদুল হক ও শহিদুল গং দের মাঝে মারামারি হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
পাচঁগাও গ্রামের শহিদুল মিয়া তার আধা শতাংশ জমি একই বাড়ির নুর মিয়ার কাছে ৯০ হাজার টাকায় বিক্রি করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বেচাকেনা সম্পন্ন হয় এবং বায়না বাবদ ১০ হাজার টাকা পরিশোধ করা হয়। তবে, নুর মিয়া অবশিষ্ট ৮০ হাজার টাকা পরিশোধে বিলম্ব করতে থাকেন এবং জায়গা দখল করে নেন বলে অভিযোগ শহিদুলের।
এই পরিস্থিতিতে নুর মিয়ার স্ত্রী বিজয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তে শুক্রবার ৫ সেপ্টেম্বর বিকেলে পুলিশ পাচঁগাও গ্রামে যায়। পুলিশ শহিদুলের বাড়িতে তদন্ত করা কালে পাচঁগাও মোড়ে শহিদুল ও তার লোকজনের সাথে এবাদুলের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জুবায়ের ও শহিদুলের লোকজন এবাদুল এর সাথে মারামারি লেগে যায়,বাজারে স্থানীয় লোকজন এগিয়ে আসে তাদের মানিয়ে দেয়,খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ পরিস্থিতি শান্ত করে।
শহিদুল মিয়া জানান, তিনি নুর মিয়ার কাছে ৯০ হাজার টাকায় জমি বিক্রি করলেও নুর মিয়া মাত্র ১০ হাজার টাকা দিয়েছেন এবং তার বাকি পাওনা পরিশোধ না করেই জায়গা দখল করে নিয়েছেন। তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানিয়েছেন। শহিদুলের দাবি, এবাদুল তাকে ৩০ হাজার টাকা দিলে তিনি নুর মিিয়ার কাছ থেকে বাকি পাওনা উদ্ধার করে দেবেন বলে প্রস্তাব দেন।
এবাদুল হক শহিদুলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, শহিদুলের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এবাদুল জানান, তিনি এই বিষয়ে কিছুই জানেন না এবং তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এসব মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন,শহিদুল আর জুবায়ের এর সাজানো মিথ্যা ষড়যন্ত্র। মারামারির ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই এমন মিথ্যাচার করা হচ্ছে। এবাদুল হক নিজেকে হরষপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে বলেন, তার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানান।
বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও, এ ঘটনায় এলাকায় জনমনে চাপা ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মহান মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ খসরুল আলম।
মহান মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ…
বিজয়নগর উপজেলায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
শ্রীপুর উত্তর ইউনিয়নে জনতার সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার।
শ্রীপুর উত্তর ইউনিয়নে জনতার সেবক হয়ে দায়িত্ব পালন…
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর সন্ত্রাসী হামলা।
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর…
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো.মাহবুবুর রহমান।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো.মাহবুবুর রহমান।
বিজয়নগরে ১৪৫ বোতল স্কপ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
বিজয়নগরে ১৪৫ বোতল স্কপ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিজয়নগরে কোটি টাকার মোবাইল ডিসপ্লেসহ মাইক্রোবাস জব্দ- একজন আটক।
বিজয়নগরে কোটি টাকার মোবাইল ডিসপ্লেসহ মাইক্রোবাস জব্দ- একজন…