ভোরের পত্র

আখাউড়ায় যুবলীগ নেতার ছেলে তরুণীকে হ*ত্যার পর মর*দেহ পু*ড়িয়ে গু*ম করার চেষ্টা

  • ২৪ ডিসেম্বর ২০২৪, ৬:১২ অপরাহ্ণ
  • ১২২ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক তরুণীকে হ*ত্যার পর মর*দেহ পু*ড়িয়ে গু*ম করার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ফারহান ভূঁইয়া রনি নামে এক যুবককে গ্রে*ফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়া শানুর বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রে*ফতার ফারহান ভূঁইয়া যুবলীগ নেতা শাহনেওয়াজের ছেলে। সে এলাকার চিহ্নিত মা*দকসেবী ও ছিন*তাইকারী বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ ইউনিয়নের রহিমপুর গ্রামের পাশের বাড়ির বাসিন্দার ঘর থেকে রাতে রাজহাঁস চু*রি হয়। সকাল ৭টার দিকে হাঁস খুঁজতে বের হলে পাশের বাড়ির বাসিন্দা শাহনেওয়াজ ভূঁইয়ার পরিত্যক্ত একটি টিনের ঘর থেকে ধোঁয়ার গন্ধ বের হতে দেখেন। সেখানে থাকা ফারহান রনির কাছে জানতে চাইলে তিনি জানান, বাড়ির ময়লা কাপড়-চোপর পোড়াচ্ছেন।

তার কথায় সন্দেহ হলে প্রতিবেশী এনামুল ও তার ভাই রুমান আ*গুনে কী পুড়ানো হচ্ছে দেখতে চান। এ সময় রনি ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারধরের হুমকি দিয়ে তাড়িয়ে দেন। এতে সন্দেহ ঘনীভূত হলে তারাসহ গ্রামের লোকজন একত্রিত হয়ে সেখানে গিয়ে মর*দেহ পু*ড়তে দেখেন। এ সময় গ্রামের লোকজন ফারহান ভূঁইয়া রনিকে বেঁধে আ*টক করে পুলিশকে খবর দেয়।

আখাউড়া থানার ওসি (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, যুবলীগ নেতার বাড়ির পরিত্যক্ত ঘরে মাটি খুঁড়ে গর্তে ঢুকিয়ে একজনকে পু*ড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে অঙ্গার হয়ে গছে। তবে দেহের সঙ্গে কোনো মস্তক ছিল না। পো*ড়ানো হাতে চুড়ি থাকায় দেহটি কোন তরুণীর বলে ধারণা করছে পুলিশ।

মর*দেহের পরিচয় শনাক্ত ও হ*ত্যার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় রনিকে গ্রেফ*তার করা হলেও তার বাবা শাহনেওয়াজ ভূঁইয়া পলা*তক রয়েছেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাজী মোঃ সবুজ আলম।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা…
আল ইহসান সোসাইটির বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ, বিজয়নগরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন।
আল ইহসান সোসাইটির বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ,…
বিজয়নগরে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রবাসী পরিবারকে সহায়তা ও  নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত।
বিজয়নগরে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রবাসী পরিবারকে সহায়তা…
মহান মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ খসরুল আলম।
মহান মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ…
বিজয়নগর উপজেলায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
শ্রীপুর উত্তর ইউনিয়নে জনতার সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার।
শ্রীপুর উত্তর ইউনিয়নে জনতার সেবক হয়ে দায়িত্ব পালন…
বিজয়নগর উপজেলার পাচগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি।।
বিজয়নগর উপজেলার পাচগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে…
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর সন্ত্রাসী হামলা।
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর…