ভোরের পত্র

দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত।

  • ১১ এপ্রিল ২০২৩, ৭:৩০ অপরাহ্ণ
  • ২৬০ বার দেখা হয়েছে

মেহেজাবিন রাজ দিনা:-
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার  চান্দুরা  ইউনিয়নে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ইং সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গতকাল ১০ই এপ্রিল সোমবার বিকাল ৩ঘটিকায় অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাজাহান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, ও বিজয়নগর উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মোহাম্মদ আল মামুন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগন।

এবছর অত্র প্রতিষ্ঠানের এস এস সি পরীক্ষার্থী মধ্যে মানবিক বিভাগে ছাত্রী সংখ্যা ৫৭ ও ছাত্র সংখ্যা ২০ জন। ব্যবসা বিভাগে ছাত্রী সংখ্যা ২০ ও ছাত্র সংখ্যা ১৫ জন।
বিজ্ঞান বিভাগে ছাত্রী সংখ্যা ৩০ ও ছাত্র সংখ্যা ৩২ জন। মোট ছাত্রী ১০৭ জন ও ছাত্র ৬৭ জন  সর্বমোট ১৭৪ জন মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করিবে। তার মধ্যে ১৫৫ জন নতুন ও ১৯ পুরাতন।
এ সময় উপস্থিত অত্র বিদ্যালয়ের বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথি এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বক্তব্যে বলেন, তোমরা এদেশের আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের দ্বারা এই দেশ একদিন পরিচালিত হবে, তোমরা ভালভাবে মনোযোগী হয়ে পড়াশোনা কর যাতে করে রেজাল্ট ভাল আনতে পারো। তোমরা কখনো মনকে ছোট করো না,  মনের আশা আকাঙ্ক্ষা বড় করে রেখো তাহলেই গন্তব্যে পৌঁছানো সম্ভব। তিনি আরো বলেন, যে জাতি যত শিক্ষিত সেই জাতি ততই উন্নত, তোমরা আশা রেখো যাতে সকলেই এ প্লাস আনতে পারো। পরিশেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সম্মানার্থে সম্মাননা ক্রেস্ট বিতরণ করে বিদায়ীদের উৎফুল্ল করা হয়।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাজী মোঃ সবুজ আলম।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা…
আল ইহসান সোসাইটির বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ, বিজয়নগরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন।
আল ইহসান সোসাইটির বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ,…
বিজয়নগরে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রবাসী পরিবারকে সহায়তা ও  নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত।
বিজয়নগরে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রবাসী পরিবারকে সহায়তা…
মহান মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ খসরুল আলম।
মহান মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ…
বিজয়নগর উপজেলায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
শ্রীপুর উত্তর ইউনিয়নে জনতার সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার।
শ্রীপুর উত্তর ইউনিয়নে জনতার সেবক হয়ে দায়িত্ব পালন…
বিজয়নগর উপজেলার পাচগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি।।
বিজয়নগর উপজেলার পাচগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে…
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর সন্ত্রাসী হামলা।
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর…