
ভোরের পত্র রিপোর্ট ঃ- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দরা ইউনিয়নের জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোহাম্মদ সিহাব উদ্দিন, সান্দারা ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের চলাচলের জন্য রাস্তা সিসি ডালাই করে দিচ্ছে নিজ অর্থায়ানে।সিহাব উদ্দিন হলেন,ব্রাহ্মণবাড়িয়া আল মদিনা চক্ষু হাসপাতালের চেয়ারম্যান এবং কুমিল্লা ডিজিটাল চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক।তিনি হলেন চান্দুরা ইউনিয়নের পশার চাঁদ গ্রামের কৃতি সন্তান, গত ৫ই আগষ্টের পর থেকে নিজ এলাকাসহ ইউনিয়নের প্রত্যাক এলাকায় জনসাধারণ চলাচলের অনউপযোগী রাস্তা গুলো ঘুরে দেখে দেখে মেরামত করার ব্যবস্হা করছেন।ইতিমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ১৫ টিরও বেশী রাস্তার সিসি ঢালাই এর কাজ করেছেন। এছাড়া আরও কয়েকটি গ্রামের কাজ করার জন্য প্রস্ততি নিয়েছেন। সিহাব উদ্দিনের এমন কাজের উদ্বেগে এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছেন। ২৮/০২/২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকায় ইউনিয়নের কালিসীমা মধ্যপাড়া পুরাতন জামে মসজিদ হতে রহম আলী ফকিরের বাড়ি পর্যন্ত একটি রাস্তার সিসি ঢালাই এর কাজ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, চান্দুরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ লুৎফুর রহমান, কালিসীমা ৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আবুল হাসনাত আবুমিয়া, সাতগাঁও গ্রামের ফরিদ মেম্বার,আলেফকা,আনচর আলী ,কাওছার মিয়া,ছাবু মিয়া,রবি মিয়া,জিল্লু মিয়া প্রমুখ।এ সময় উপস্থিত সকলেই সিহাব উদ্দিনের প্রশংসা করেন,শেষে মাওলানা আবদুল্লাহ আল মামুন মোনাজাতের মাধ্যমে সিসি ঢালাই কাজ শুরু করা হয়।সিহাব উদ্দিন বলেন আপনারা যদা আমার সাথে থাকেন তাহলে এলাকার উন্নয়ন মুলক কাজ করে যাব ইনশাল্লাহ।