ভোরের পত্র

বিজয়নগরে নানা আয়োজনে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ২ অক্টোবর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
  • ৪৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার :-
‘সত্য ও ন্যায়ের পথে’—এই প্রত্যয় নিয়ে দীর্ঘ ৩৫ বছরের পথচলা শেষে ৩৬ বছরে পদার্পণ করল মিডিয়া তালিকাভুক্ত প্রিন্ট ও নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যম ‘অপরাধ সংবাদ’। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারক বিতরণের আয়োজন করা হয়।
​বৃহস্পতিবার (১ অক্টোবর) বিজয়নগর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম।
​অনুষ্ঠানে অপরাধ সংবাদের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল হৃদয়কে সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি ও নতুন দায়িত্ব পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
​সভায় বক্তারা বলেন, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও অপরাধচিত্র তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার এবং ন্যায়ের পক্ষে পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়। তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অপরাধ সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার আবদুল্লাহ আল হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি সারোয়ার হাজারী পলাশ,
উপজেলা তাঁতী দলের আহ্বায়ক জহিরুল ইসলাম খান এবং চান্দুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হুমায়ুন ভূঁইয়া।
​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বিজয়নগরের দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, পাঠাগার বিষয়ক সম্পাদক রুবেল মিয়া, বিজয়নগর প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক মোঃ শাজাহান সরকারসহ স্থানীয় সাংবাদিক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সৌজন্যে ছিলেন চান্দুরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. কাওছার মিয়ার।
​আলোচনা সভা শেষে দেশ, জাতি ও গণমাধ্যমের সর্বাঙ্গীন কল্যাণ এবং অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী…
বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,১জন মাদক ব্যবসায়ী আটক।
বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,১জন মাদক ব্যবসায়ী আটক।
বিজয়নগরে বিআরডিবির উদ্যোগে ১৬জন কৃষকের মাঝে ৮ লাখ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ।
বিজয়নগরে বিআরডিবির উদ্যোগে ১৬জন কৃষকের মাঝে ৮ লাখ…
বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালী ও তিন মৎস্যচাষীকে সম্মাননা।
বিজয়নগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালী ও তিন…
বিজয়নগরে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল।
বিজয়নগরে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী…