ভোরের পত্র

বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
  • ৪৮ বার দেখা হয়েছে

বিজয়নগর প্রতিনিধি:-সাক্ষরতার মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিজয়নগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের জ্ঞান, দক্ষতা, সচেতনতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির অন্যতম প্রধান হাতিয়ার। একটি উন্নত, সমৃদ্ধ ও টেকসই সমাজ গড়ে তুলতে সর্বস্তরের মানুষের জন্য মানসম্মত ও জীবনমুখী শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন।
সভায় বক্তব্য দেন প্রাক-প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ লুৎফুর রহমান, বিজয়নগর এসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ, আড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল চৌধুরী ও সামিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
এর আগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
অনুষ্ঠানে সমবায় অফিসার রুবিনা আক্তার, পল্লী উন্নয়ন অফিসার কমল চন্দ্র বণিকসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকদের হাতে শিক্ষাসামগ্রী ও ক্রিয়াসামগ্রী তুলে দেওয়া হয়। এসব উপকরণ শিক্ষার্থীদের পাঠদানে আগ্রহী করে তোলার পাশাপাশি বিদ্যালয়ে আনন্দময় ও কার্যকর শিক্ষার পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে জানান সংশ্লিষ্টরা।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী…
বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,১জন মাদক ব্যবসায়ী আটক।
বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,১জন মাদক ব্যবসায়ী আটক।
বিজয়নগরে বিআরডিবির উদ্যোগে ১৬জন কৃষকের মাঝে ৮ লাখ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ।
বিজয়নগরে বিআরডিবির উদ্যোগে ১৬জন কৃষকের মাঝে ৮ লাখ…
বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালী ও তিন মৎস্যচাষীকে সম্মাননা।
বিজয়নগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালী ও তিন…
বিজয়নগরে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল।
বিজয়নগরে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী…
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও…
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।