ভোরের পত্র

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় স্লোগানে বিজয়নগরে পরিবেশ দিবস উদযাপন

  • ২৫ জুন ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
  • ২৫৭ বার দেখা হয়েছে

ভোরেরপত্র রিপোর্ট :-সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত হয়েছে। “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (৫ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী বাংলাদেশ’ বিজয়নগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তরী বাংলাদেশ বিজয়নগর শাখার সভাপতি সাদেকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক এস এম টিপু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক, সাংবাদিক আলমগীর হোসেন।
আলোচনা সভায় বক্তারা প্লাস্টিক দূষণের ভয়াবহতা এবং পরিবেশের উপর এর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। তারা বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এই ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব বিজয়নগরের সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবু, তরী বাংলাদেশ বিজয়নগর শাখার সদস্য সাংবাদিক শাহ নেওয়াজ শাহ, সাংবাদিক রুবেল, তরী সদস্য মো. লোকমান হোসেন, লিটন মিয়া, জিল্লুর রহমান, মো. সাইফুল ইসলাম এবং সাংবাদিক অপূর্ব দেব সহ আরও অনেকে।
বক্তারা পরিবেশ রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার এবং একটি দূষণমুক্ত সুন্দর বিজয়নগর গড়ার আহ্বান জানান।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও…
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…