ভোরের পত্র

বিজয়নগরে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ১৫ আগস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
  • ১১৮ বার দেখা হয়েছে

বিজয়নগর প্রতিনিধি:-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) উপজেলার পেটুয়াজুড়ি মোল্লা টেক এলাকায় বিজয়নগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. অলি উর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম।
এ সময় উপজেলা বিএনপির মো. মানিক সরকার, এস এম রাষ্টু সরকার, সাহাব উদ্দিন, মিনহাজ উদ্দিন মুন্না, আজাহার মিয়া, মো. সেলিম আহমেদ, শাহ আলম, মো. দানু মিয়া, রাহাত, আবুল কাসেম মিয়া, মো. বাবুল চৌধুরী, আমজাদ ভূইয়া, মো. আক্তার হোসেন, জয়নাল মেম্বার, আবদুল মান্নান, ইউনুস মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম আলমগীর, রিনা আক্তার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন, কাসেম কিবরিয়া, কৃষকদলের সভাপতি কাওছার আহমেদ, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সজিব, আহার মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে বিজয়নগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিজয়নগর উপজেলা বিএনপির নেতাকর্মীরা সাংগঠনিকভাবে সক্রিয় রয়েছেন। দ্রুত উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হলে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে নানা আয়োজনে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিজয়নগরে নানা আয়োজনে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী…
বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,১জন মাদক ব্যবসায়ী আটক।
বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,১জন মাদক ব্যবসায়ী আটক।
বিজয়নগরে বিআরডিবির উদ্যোগে ১৬জন কৃষকের মাঝে ৮ লাখ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ।
বিজয়নগরে বিআরডিবির উদ্যোগে ১৬জন কৃষকের মাঝে ৮ লাখ…
বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালী ও তিন মৎস্যচাষীকে সম্মাননা।
বিজয়নগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালী ও তিন…