ভোরের পত্র

বিএনপি ক্ষমতায় এলে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে,বিজয়নগর দুর্গাপূজা মন্দির পরিদর্শনে:ইঞ্জিনিয়ার শ্যামল।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ১ অক্টোবর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ণ
  • ৫১৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-১ই অক্টোবর বুধবার বিকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিজয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। গত ১ অক্টোবর, বুধবার বিকেলে তিনি এই কার্যক্রম চালান।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, এ বি এম মমিনুল হক, মনির হোসেন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, নূরুল হুদা সরকার, বিজয়নগর উপজেলা বিএনপির নেতা জমির হোসেন দস্তগীর, এডভোকেট ইমাম হোসেন, জাকির হোসেন শাহ আলম, বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম মানিক সরকার,রাস্টু সরকার,মোহাম্মদ আলী,রাকিবসহ, জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল আদান-প্রদান করেন। এসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, বিএনপি ক্ষমতায় আসলে সকল ধর্মের মানুষ সুখ-শান্তিতে বাংলাদেশে বসবাস করতে পারে “আমি বিগত দিনে আপনাদের সাথে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব।” তিনি বিজয়নগরের জনগণের প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
নেতাকর্মীরা জানান, ইঞ্জিনিয়ার শ্যামলের এই সফর বিজয়নগরের স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং আসন্ন দিনে রাজনৈতিক কার্যক্রমে আরও গতিশীলতা আনবে। এই শুভেচ্ছা বিনিময় কর্মসূচী বিজয়নগরের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালী ও তিন মৎস্যচাষীকে সম্মাননা।
বিজয়নগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালী ও তিন…
বিজয়নগরে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল।
বিজয়নগরে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী…
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও…
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।