ভোরের পত্র

বিজয়নগরে মাদকাসক্ত ছেলেদের নির্যাতনে অসহায় বাবা, নগদ টাকা ও দলিলপত্র লুট।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ৪ সেপ্টেম্বর ২০২৫, ২:৫৪ অপরাহ্ণ
  • ২৬৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়ার এক হতভাগ্য বাবা অভিযোগ করেছেন, তারই আপন সন্তানরা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসায় জড়িত থেকে তাকে ও তার পরিবারকে নানা নির্যাতন করে আসছে।

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর লিখিত অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, উপজেলার বুধন্তি ইউপির বীরপাশা গ্রামের ধন মিয়া তারা আপন ৩ ছেলে হোসেন, মাসুক, মানিক বিবাদীরা এলাকায় নামকরা মাদক ব্যবসায়ী ও সেবনকারী। মাদক ক্রয়-বিক্রয় ও সেবন নিয়েই তাদের নেশা ও পেশা। হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে, তারা মাদক সেবনকারী, মাদক সেবন করে বাবা মা কে অত্যাচার করে এ নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারে বিরোধ ও মনোমালিন্য চলছিল। মাদকাসক্ত ছেলেদের ভয়ে পরিবার দীর্ঘদিন তাদের অন্যায় আবদার মেনে নিলেও ঘটনার দিন তা ভিন্ন মোড় নেয়।
গত ২২ আগস্ট সকাল সাড়ে ৯ টার সময় ছেলেদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তারা বাবাসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। থাপ্পড়, কিল-ঘুষি ও লাঠি দিয়ে বেদম মারধরের ফলে তিনি ও একজন পরিবারের সদস্য আহত হন। এরপর ঘরের আলমারি থেকে জমি বিক্রির নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা, জমির দলিল, ব্যাংক চেকবইসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়।
পরে বিবাদীরা বাবাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেয় এবং মামলা করলে প্রাণে মেরে গুম করে ফেলার হুমকি দেয়।
অভিযোগকারী বাবা বলেন, তাদের ভয়ে আমি আর বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়ায় বাসায় থাকি তারপরও,”আমরা তাদের ভয়ে সবসময় আতঙ্কে থাকি। মাদকাসক্ত হওয়ায় তারা অমানুষের মতো আচরণ করে। আইনগত ব্যবস্থা না নিলে তারা আমাকে মেরে ফেলবে।”
এজন্য থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে স্থানীয়রা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পরিবার থেকেও একাধিকবার তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
অভিযোগকারী ভুক্তভোগী পিতা এখন প্রশাসনের হস্তক্ষেপ ও আইনগত ব্যবস্থার জন্য আকুতি জানিয়েছেন।
এ বিষয়ে বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন ও দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন ও দুর্গাপূজার প্রস্তুতি…
বিজয়নগরে নানা আয়োজনে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিজয়নগরে নানা আয়োজনে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী…
বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,১জন মাদক ব্যবসায়ী আটক।
বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,১জন মাদক ব্যবসায়ী আটক।
বিজয়নগরে বিআরডিবির উদ্যোগে ১৬জন কৃষকের মাঝে ৮ লাখ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ।
বিজয়নগরে বিআরডিবির উদ্যোগে ১৬জন কৃষকের মাঝে ৮ লাখ…
বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।