
ভোরেরপত্র রিপোর্ট :-ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় প্রায় ২ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে কুমিল্লা সেক্টর , সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর সদস্যরা।
গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
১৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার বুধন্তি ইউপির বুধন্তি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় শাড়ি ২,১৭১ পিস রেখে পালিয়ে যায়,
আটককৃত অবৈধ চোরাচালানী মালামালের সিজার মূল্য ২,১১,৬২,০০০ টাকা।
আটককৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করা হয়েছে।