ভোরের পত্র

বিজয়নগর উপজেলায় চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আটক

  • ২০ অক্টোবর ২০২৪, ৮:৩৭ অপরাহ্ণ
  • ১৭০ বার দেখা হয়েছে

এইচ,এম,জহিরুল ইসলাম:-ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বিস্ফোরণ ও ভাঙচুরের মামলায় উপজেলার চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার চৌধুরী-(৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (২০ অক্টোবর) দুপুরে চম্পকনগর ইউনিয়ন পরিষদ অফিস থেকে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো:শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে।

বিস্ফোরণ ও ভাঙচুরের মামলা বাদীর এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। নির্বাচনের কিছুদিন আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে নির্বাচনী প্রচারণাসহ স্মৃতিসৌধে ফুল দেওয়ার কর্মসূচি ছিল।সেই কর্মসূচিতে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল গাড়িবহর নিয়ে বিজয়নগর উপজেলা পরিষদের কাছাকাছি মির্জাপুর পৌঁছামাত্র ঘেরাও করে ককটেল বিস্ফোরণ করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেন। এসময় কেরোসিন ও পেট্রল দিয়ে ইঞ্জিনিয়ার শ্যামলের জিপসহ ২টি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনারয় গত(২৭ আগস্ট) দুপুরে এস এম রাষ্টু সরকার বাদি হয়ে ১৬৮ জনের নাম উল্লেখ করে বিজয়নগর থানায় মামলা করেন।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ.শহীদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,২০১৮ সালের ১৬ ডিসেম্বর বিএনপি’র কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়ি ভাংচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন ও দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন ও দুর্গাপূজার প্রস্তুতি…
বিজয়নগরে নানা আয়োজনে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিজয়নগরে নানা আয়োজনে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী…
বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,১জন মাদক ব্যবসায়ী আটক।
বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,১জন মাদক ব্যবসায়ী আটক।
বিজয়নগরে বিআরডিবির উদ্যোগে ১৬জন কৃষকের মাঝে ৮ লাখ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ।
বিজয়নগরে বিআরডিবির উদ্যোগে ১৬জন কৃষকের মাঝে ৮ লাখ…
বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।