
ভোরেরপত্র রিপোর্ট :- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের অন্তর্গত শ্যামলী ঘাট নামক স্হানে জোর পূর্বক বাঁধ নির্মাণ করে উন্মুক্ত জলাশয়ে দীর্ঘদিন যাবৎ স্হানীয় কিছু আওয়ামী লীগের নেতাকর্মী দলীয় প্রভাব কাটিয়ে ব্যক্তি মালিকানা জমিতে জোরপূর্বক মাছ চাষ করে আসছে। আওয়ামী নেতাদের ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না। গত ছাত্রজনতার আন্দোলনের পর কিছুদিন জলাশয় উন্মুক্ত থাকলেও আবারও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে গত ১৬/০৫/২০২৫ ইং তারিখে আবারও জোরপূর্বক বাঁশ ও জাল দিয়ে বাঁধ নির্মাণ করেছে। এতে করে এলাকার সাধারণ জনগন জানায়,আমরা বিগতদিনে আমাদের জমিতে বর্ষাকালে জাল ফেলইন দিয়ে মাছ ধরে নিজে খেতাম ও বিক্রি করে জীবিকা নির্বাহ করতাম। প্রায় ৫/৬ বছর যাবৎ আওয়ামী লীগের স্হানীয় কিছু নেতারা মসজিদ মাদ্রাসার নাম করে নিজেরাই আত্মসাৎ করছে। এতে করে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। উক্ত বিষয়ে বিজয়নগর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দৃষ্টি কামনা করছে চান্দুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারন জনগন। অন্যতায় যে কোন সময় উক্ত বাঁধ নিয়ে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। উক্ত বাঁধ উত্তোলন করে জলাশয় উন্মুক্ত করে দেওয়ার জোর দাবি জানাচ্ছে স্হানীয় জনগন। চলবে,,,,,৷