ভোরের পত্র

বিজয়নগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, ১৫ নারীর মাঝে সোয়া ৪ লক্ষ টাকার ঋণ বিতরণ।

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ১০ মার্চ ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
  • ৮১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট:- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাছিবুর রহমান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক আরার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত নারীদের আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ফাতেমা, উপজেলা সমবায় কর্মকর্তা রুবিনা আক্তার এবং উপসহকারী কৃষি কর্মকর্তা নুরে আলম। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয়। অভিযানের প্রতিষ্টাতা চেয়ারম্যান সারুয়ার হাজারী পলাশ, এছাড়াও উপস্থিত নারীদের পক্ষে বক্তব্য রাখেন রুনা আক্তার।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান বলেন, “নারীরা এখন আর পিছিয়ে নেই। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। ক্ষুদ্র ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে নারীরা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন।”
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ক্ষুদ্র ঋণ বিতরণ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৫ জন নারীর হাতে ৪ লক্ষ ২৫ হাজার টাকার ক্ষুদ্র ঋণের চেক তুলে দেওয়া হয়।
আয়োজনটিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক শতাধিক নারী অংশগ্রহণ করেন। বক্তারা নারীদের ক্ষমতায়ন, শিক্ষা ও অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে ঋণ গ্রহীতা নারীরা সরকারের এই মহতী উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও…
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…