ভোরের পত্র

বিজয়নগরে ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

  • ১৮ মে ২০২২, ৭:০৬ অপরাহ্ণ
  • ২৭১ বার দেখা হয়েছে

মেহেজাবিন রাজ দিনাঃ-ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ৩২০০ পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজাসহ মো: সালাম ওরফে শাহ-আলম (৪৫) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা।

গত সোমবার(১৭ মে)রাতে উপজেলারে পাহাড়পুর ইউনিয়নের জলিলপুর গ্রামে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে এসব মাদকসহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলেও এক জন পালিয়ে যায়।এসময় একটি সি.এন.জি ,একটি মোটরসাইকেল ও মাদক বিক্রি নগদ অর্থ ৫০,০০০হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত-মাদক ব্যবসায়ী উপজেলারে পাহারপুর ইউনিয়নের জলিলপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে, ও একেই এলাকার মো: ফরিদ মিয়ার ছেলে মো: শানু মিয়া (৩৩)পলাতক।

মঙ্গলবার (১৭ মে)রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন পাহাড়পুর ইউনিয়ন মুকন্দপুরের জলিলপুর গ্রামে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মো: সালাম ওরফে শাহ-আলম এর দখলীয় পূর্ব ভিটি পশ্চিম দুয়ারী চার কক্ষ বিশিষ্ট একতলা বিল্ডিংঘর, বসতঘরের বারান্দায় রক্ষিত মোটর সাইকেল ও বসতঘরের সামনে অবস্থি আঙিনার পশ্চিম পার্শ্বে রক্ষিত সি.এন.জি চালিত অটোরিক্সা তল্লাশী করে ৩২০০ পিস ইয়াবা,০৬কেজি গাঁজা, ও মাদক বিক্রি নগদ অর্থ ৫০,০০০হাজার টাকা জব্দ করা হয়।এ সময় মাদকের মালিক কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: সালাম ওরফে শাহ-আলমকে গ্রেপ্তার করা হয়।এবং অন্য মাদক ব্যবসায়ী মো: শানু মিয়া পালিয়ে যায়।

উল্লিখিত আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১(এক) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও…
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…