ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

  • ১৭ জুলাই ২০২৫, ১:১১ পূর্বাহ্ণ
  • ২১৭ বার দেখা হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার, ১৬ জুলাই ২০২৫ ইং, সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা। শুরুতে শহীদের স্মরনে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে এই দিনটি বাংলাদেশে প্রথমবার রাষ্ট্রীয়ভাবে ‘জুলাই শহীদ দিবস’ ও শোক দিবস হিসেবে পালিত হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত সভায় দিবসটির তাৎপর্য ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কৃষিবিদ জিয়াউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর কবির, ওয়াসি আজাদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
সভায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহসিন আহমেদ ভূঁইয়া, সদস্য সচিব জাকির হোসেন শাহ আলম, জামায়াতে ইসলামীর আমির আবু সাঈদ সরকার, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন এবং ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ ও এনসিপির প্রতিনিধিবৃন্দ।
সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয় এবং প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি সারুয়ার হাজারী।
বক্তারা ‘জুলাই শহীদ দিবস’ এর প্রেক্ষাপট তুলে ধরে বলেন, গত বছরের এই দিনে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ হন আবু সাঈদ, যার আত্মত্যাগের মধ্য দিয়ে ছাত্র-জনতার আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। তারা এই দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা বলেন, “জুলাই শহীদ দিবস আমাদের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বেদনাবিধুর দিন। এই দিনের আত্মত্যাগ নতুন প্রজন্মকে বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগাবে।” তিনি সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আলোচনা সভা সমাপ্ত করেন।
সব শেষে উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন বিশেষ মোনাজাত করেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও…
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…