ভোরের পত্র

বিজয়নগরে পরিকল্পিত হামলায় মেম্বারসহ দু’জন গুরুতর আহত;

  • ৪ নভেম্বর ২০২৫, ১:১৯ পূর্বাহ্ণ
  • ৭৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাটিরপাড়া এলাকায়
গত ২৪ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সাটির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পূর্ব শত্রুতার জের ধরে সিরাজুল ইসলামের নেতৃত্বে রায়হান, নজরুল ইসলাম রতন,স্বপন পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে শফিকুল ইসলামক একা পেয়ে হামলা চালায় এতে রফিকুল ইসলাম,শারমিন আক্তার এগিয়ে আসলে তাদেরকেও রক্তাক্ত জখম করে। আহতদের আর্তচিৎকারে চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে আসামিরা স্থান ত্যাগ করে। গ্রামবাসীরা রক্তাক্ত আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করায়।

এ ঘটনায়, আয়েশা বেগম বাদী হয়ে মোট ৪ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন নং ১১৭৪/২৫।

দাখিলকৃত দরখাস্ত সূত্রে জানা যায়, স্বামী শফিকুল ইসলাম ও দেবরসহ পারিবারিক সম্পত্তি নিয়ে আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এরই ধারাবাহিকতায় পূর্বপরিকল্পিতভাবে উৎপেতে থাকা আসামিরা দা, শাবল ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত সময়ে সিরাজুল ইসলাম মাস্টার আওয়ামী রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে মানুষের নির্যাতন করে ছিলেন, পরবর্তীতে ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে তিনি মনে প্রাণে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়েছেন। এ ধরনের দ্বিচারিতায় এলাকাবাসী হতভম্ব।
বর্তমানে তিনি বিএনপির ক্ষমতার দাপটে ধরা কে সরা জ্ঞান করে আরো একধাপ এগিয়ে এলাকাবাসীর উপর অত্যাচার নিপীড়নে নেমেছে, মামলা বাণিজ্য, ধরপাকড়, শারীরিক নির্যাতন সহ এহেন কোনো কর্মকাণ্ড নেই যা তার দ্বারা সংঘটিত হয়নি। তার প্রতি এলাকাবাসী অতিষ্ঠ, তার এক ভাতিজা নজরুল ইসলাম রতন তিনি পুলিশের চাকরিতে কর্মরত, তিনি বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন ধরনের মামলা সহ হত্যার ভয় ভীতি প্রদর্শন করেন। এতে গ্রামবাসী স্তম্ভিত।

এ বিষয়ে গ্রাম ও এলাকাবাসীরাও একমত পোষণ করেন।

এবিষয়ে বিজয়নগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আসামি গ্রেফতার করার কার্যক্রম চলমান।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন।
বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম…
বিজয়নগর মডেল মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত।
বিজয়নগর মডেল মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার…
বিজয়নগর উপজেলায় বিজয় দিবসের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় বিজয় দিবসের প্রস্তুতি ও মতবিনিময় সভা…
হরষপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত।
হরষপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা…
বিজয়নগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল…
হারানো বিজ্ঞপ্তি
হারানো বিজ্ঞপ্তি
দুর্নীতিবাজের জায়গা বিএনপিতে হবে না,জনগন ভোট দিয়ে যাকে জয় করবে,আমরা তাকে মেনে নিবো:ইঞ্জিনিয়ার শ্যামল।
দুর্নীতিবাজের জায়গা বিএনপিতে হবে না,জনগন ভোট দিয়ে যাকে…
বিজয়নগর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের পেট্রোলের আগুনে পুড়ল গ্রামীণ ব্যাংক।
বিজয়নগর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের পেট্রোলের আগুনে পুড়ল…