ভোরের পত্র

বিজয়নগরে বিপুল পরিমাণ গাঁজাসহ ১জন আটক।

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ১৯ আগস্ট ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ
  • ১৯৪ বার দেখা হয়েছে

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মিরাশানী এলাকায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে ৫০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ এর সদস্যরা।

সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সিংগারবিল ইউপির মিরাশানি এলাকার আশ্রয়ণ প্রকল্পে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. নাছির মিয়া (৫০) উপজেলার সিংগারবিল ইউনিয়নের মিরাশানি গ্রামের খালেক মিয়ার ছেলে।

মঙ্গলবার দুপুরে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সিংগারবিল ইউপির মিরাশানি এলাকার আশ্রয়ণ প্রকল্পে অভিযান পরিচালনা করা হয়। পরে আশ্রয়ণ প্রকল্পে থাকা নাছির মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার টিনসেড ঘর তল্লাসী করে খাটের নিচ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন ও দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন ও দুর্গাপূজার প্রস্তুতি…
বিজয়নগরে নানা আয়োজনে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিজয়নগরে নানা আয়োজনে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী…
বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,১জন মাদক ব্যবসায়ী আটক।
বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,১জন মাদক ব্যবসায়ী আটক।
বিজয়নগরে বিআরডিবির উদ্যোগে ১৬জন কৃষকের মাঝে ৮ লাখ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ।
বিজয়নগরে বিআরডিবির উদ্যোগে ১৬জন কৃষকের মাঝে ৮ লাখ…
বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।