ভোরের পত্র

বিজয়নগরে বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে ঈদে আজম উপলক্ষে আনন্দ র‍্যালী ও সালাতু সালাম অনুষ্ঠিত।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ
  • ১১৬ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদে আজম—১২ই রবিউল আউয়াল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভ আগমন দিবস উপলক্ষে আনন্দ র‍্যালী ও সালাতু সালাম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার মির্জাপুর মোড় থেকে র‍্যালীটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তুলাতলা মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলির সদস্য আল্লামা সুফি আহাম্মদ শাহ মুর্শেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম আহবায়ক এডভোকেট আশরাফুল আলম সুমন, যুগ্ম আহবায়ক আজাদুর রহমান আজাদ, বিজয়নগর উপজেলা শাখার আহবায়ক দেলোয়ার রহমান খান বেনু শাহ এবং সদস্য সচিব শেখ মাহবুব আলম প্রমুখ।
বক্তারা বলেন, “১২ই রবিউল আউয়াল সমগ্র মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও খুশির দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনাদর্শ ধারণ করে আমরা মানবতার মুক্তি ও ন্যায়ের সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ।”
র‍্যালীতে অংশগ্রহণকারীরা নুর নবীজির শানে বিভিন্ন স্লোগান উচ্চারণ করেন। উপস্থিত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও তরুণরা ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানের মাধ্যমে ঈদে আজমের মাহাত্ম্য তুলে ধরেন।
আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও বিজয়নগরে ঈদে আজম উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। আগামীতে আরও বৃহৎ পরিসরে দিবসটি পালনের প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন।
বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম…
বিজয়নগর মডেল মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত।
বিজয়নগর মডেল মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার…
বিজয়নগর উপজেলায় বিজয় দিবসের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় বিজয় দিবসের প্রস্তুতি ও মতবিনিময় সভা…
হরষপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত।
হরষপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা…
বিজয়নগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল…
হারানো বিজ্ঞপ্তি
হারানো বিজ্ঞপ্তি
দুর্নীতিবাজের জায়গা বিএনপিতে হবে না,জনগন ভোট দিয়ে যাকে জয় করবে,আমরা তাকে মেনে নিবো:ইঞ্জিনিয়ার শ্যামল।
দুর্নীতিবাজের জায়গা বিএনপিতে হবে না,জনগন ভোট দিয়ে যাকে…
বিজয়নগর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের পেট্রোলের আগুনে পুড়ল গ্রামীণ ব্যাংক।
বিজয়নগর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের পেট্রোলের আগুনে পুড়ল…