ভোরের পত্র

বিজয়নগরে মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আবদুল হক।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ২ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৫ অপরাহ্ণ
  • ১৬২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মিথ্যা ও বানোয়াট সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হক।
সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৬টায় বিজয়নগর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে আব্দুল হক অভিযোগ করে বলেন, সাংবাদিক পরিচয়ে কামরুল হাসান শান্ত নামের এক ব্যক্তি নিজেকে দৈনিক যুগান্তর পত্রিকার বিজয়নগর উপজেলা প্রতিনিধি পরিচয় দিয়ে তার কাছে পাচ লক্ষ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ওই ব্যক্তি তার বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রকাশ করে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চালাচ্ছেন।
তিনি জানান, কিছুদিন আগে ওই ব্যক্তি ফোন করে তাকে দেখা করার কথা বলেন। অসুস্থতার কারণে দেখা করতে অস্বীকৃতি জানালে পুনরায় ফোন করে টাকা দাবি করা হয়। এসময় তাকে ভয় দেখিয়ে স্থানীয় ভুটান প্রবাসী আওয়ামী লীগ নেতা অলি আহাদের একটি ফোন রেকর্ডের কথা উল্লেখ করে ব্ল্যাকমেইলের চেষ্টা চালানো হয়।
আব্দুল হক দাবি করেন, রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এআই অ্যাপস ব্যবহার করে ভুয়া ফোন রেকর্ড তৈরি করে প্রচার চালানো হচ্ছে। এর ফলে তিনি ও তার পরিবার সামাজিকভাবে চরম ক্ষতির শিকার হচ্ছেন।
তিনি বলেন, “আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে মিথ্যা ফোন রেকর্ড বানিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছি।”
বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, তিনি জাতীয়তাবাদী দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকায় প্রতিপক্ষ মহল ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসময় তিনি জানান, ওই কামরুল হাসান শান্ত শুধু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধেই মিথ্যা সংবাদ পরিবেশন করেন। এর আগে বুধন্তী গ্রামের এক বিএনপি নেতার বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধেও আদালতে মামলা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সত্য উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন।
বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম…
বিজয়নগর মডেল মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত।
বিজয়নগর মডেল মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার…
বিজয়নগর উপজেলায় বিজয় দিবসের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় বিজয় দিবসের প্রস্তুতি ও মতবিনিময় সভা…
হরষপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত।
হরষপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা…
বিজয়নগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল…
হারানো বিজ্ঞপ্তি
হারানো বিজ্ঞপ্তি
দুর্নীতিবাজের জায়গা বিএনপিতে হবে না,জনগন ভোট দিয়ে যাকে জয় করবে,আমরা তাকে মেনে নিবো:ইঞ্জিনিয়ার শ্যামল।
দুর্নীতিবাজের জায়গা বিএনপিতে হবে না,জনগন ভোট দিয়ে যাকে…
বিজয়নগর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের পেট্রোলের আগুনে পুড়ল গ্রামীণ ব্যাংক।
বিজয়নগর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের পেট্রোলের আগুনে পুড়ল…