ভোরের পত্র

বিজয়নগর সীমান্তে এক বাংলাদেশী যুবককে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)এর বিরুদ্ধে।

  • ৯ এপ্রিল ২০২৫, ১২:১০ অপরাহ্ণ
  • ১০০ বার দেখা হয়েছে

ভোরেরপত্র রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমান্তে মুরাদ হোসেন মুন্না নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মুরাদ হোসেন মুন্নার পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা এ তথ্যের সত্যতা নিশ্চিত করলেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে একাধিকবার কল করেও রিসিভ করেনি। তাই এ বিষয়ে কিছুই জানা যায়নি মকুন্দুপুর বিজিবি থেকে।

নিহত মুরাদুল ইসলাম মুন্না জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামোড়া এলকার মৃত হাজী ফজলুর রহমানের ছেলে।

নিহত মুন্নার আপন বোনের ছেলে মো:বাপ্পি সরকার বলেন, মঙ্গলবার বিকালে মুন্না মামা তার কৃষি জমিতে কাজ করছিলেন। তখন ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সীমান্তের পিলার দেখতে এসে মামাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ কথোপকথন হয় তাদের তারপর মামাকে বিএসএফ ধরে নিয়ে যায় পরবর্তীতে মাগরিবের আগমুহূর্তে মামা মুন্না মিয়ার সারা শরীর ও মাথায় মারধর করে কাটা তারের বাইরে বাংলাদেশ ভারত সীমান্তে ফেলে রেখে যায়। সন্ধ্যায় স্বজনরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেজা মুড়া গ্রামের রুমান বলেন,ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পিলার নম্বর 2008এর s6থেকেs7পিলারের কাছে ‘বিএসএফ ডেকে নিয়ে মুন্নাকে মারধর করে অচেতন করে সীমান্তে ফেলে গেছে পরে স্থানীয়রা তাকে সেখান থেকে বাড়ি নিয়ে আসার পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।
বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।
বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা।
বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও…
বিজয়নগরে ডাকাতি মামলার ১০ বছরের পলাতক আসামি গ্রেফতার।
বিজয়নগরে ডাকাতি মামলার ১০ বছরের পলাতক আসামি গ্রেফতার।
বিজয়নগর উপজেলায় কোর্টে জামিন পেয়ে মাদক ব্যবসায়ীরা জুলাই যোদ্ধার উপর হামলা বাড়িঘর ভাংচুর লুটপাট।
বিজয়নগর উপজেলায় কোর্টে জামিন পেয়ে মাদক ব্যবসায়ীরা জুলাই…
নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের পরিচিতি ও…
বিজয়নগরকে মাদকমুক্ত করার ঘোষণা এমপি শ্যামলের: এলাকায় এলাকায় গঠিত হবে মাদক বিরোধী কমিটি।
বিজয়নগরকে মাদকমুক্ত করার ঘোষণা এমপি শ্যামলের: এলাকায় এলাকায়…
বিজয়নগর উপজেলায় ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নাহিদ ফাতেমার  দ্রুত বদলী চেয়ে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ।
বিজয়নগর উপজেলায় ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নাহিদ ফাতেমার দ্রুত…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন প্রশাসন নিরব।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধ…