ভোরের পত্র

বিজয়নগর উপজেলায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার।

  • ২০ জুন ২০২৫, ১:৫১ অপরাহ্ণ
  • ২০৯ বার দেখা হয়েছে

ভোরেরপত্র রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের সীমনা এলাকায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ফজরের নামাজের পর সীমনা জামে মসজিদের পাশে সড়কের দক্ষিণ পাশের একটি পুকুর পাড়ে লাশটি দেখতে পান স্থানীয় মুসল্লিরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শার্ট-প্যান্ট পরিহিত ওই যুবকের মুখমণ্ডল রক্তাক্ত এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল। তাকে নির্মমভাবে গলাকেটে হত্যা করে কচুরিপানার নিচে ফেলে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় পড়ে থাকার কারণে মরদেহে পোকামাকড় ও মাছির উপদ্রব দেখা গেছে।

খবর পেয়ে বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম পুলিশের একটি চৌকস দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে আলামত সংগ্রহ করে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে ওসি শহীদুল ইসলাম জানান, “ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশের পরিচয় শনাক্ত এবং ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে,দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও…
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…