ভোরের পত্র

বিজয়নগর উপজেলায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

  • ১৪ ডিসেম্বর ২০২৪, ৪:৩৪ অপরাহ্ণ
  • ১২১ বার দেখা হয়েছে

এইচ,এম,জহিরুল ইসলাম:- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আজ শনিবার (১৪ডিসেম্বর) বেলা ১১ টায় বিজয়নগর উপজেলার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক,বিজয়নগর থানার ওসি মো: রওশন আলী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দবির উদ্দিন ভুইয়া, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, বীরমুক্তিযোদ্বা জিল্লুর রহমান, মীর মান্নান, শহীদ উদ্দিন ভুইয়া, শাহজাহান ভুইয়া,প্রানী সম্পদ কর্মকর্তা শাহ জালাল ও শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিত দেব প্রমুখ। এছাড়াও সভায় সাংবাদিকসহ সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ১৯৭১ সালের আমাদের বুদ্ধিজীবিদের নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। তারা চেয়েছিল আমাদেরকে মেধাশুন্য করার জন্য।শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। আলোচনা শেষে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন ও দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন ও দুর্গাপূজার প্রস্তুতি…
বিজয়নগরে নানা আয়োজনে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিজয়নগরে নানা আয়োজনে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী…
বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,১জন মাদক ব্যবসায়ী আটক।
বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,১জন মাদক ব্যবসায়ী আটক।
বিজয়নগরে বিআরডিবির উদ্যোগে ১৬জন কৃষকের মাঝে ৮ লাখ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ।
বিজয়নগরে বিআরডিবির উদ্যোগে ১৬জন কৃষকের মাঝে ৮ লাখ…
বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।