ভোরের পত্র

বিজয়নগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৯ অপরাহ্ণ
  • ৩৮১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা বলেন, দুর্গাপূজায় নেশাগ্রস্ত অবস্থায় পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

২৫শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা এর সভাপতিত্ব বক্তব্য রাখেন, উপজেলা জাতীয়তাবাদী বিএনপির সাধারণ সম্পাদক,  এডভোকেট ইমাম হোসেন, হেফাজতে ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ,এম,জহিরুল ইসলাম, প্রেসক্লাব বিজয়নগর এর দপ্তর সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন, এস এম টিপু চৌধুরী, রাস্টু সরকার,উপজেলা আনসার ভিডিপি প্রধান মিনা রানী দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বে থাকা চান্দুরা ইউনিয়ন পরিষদের প্রশাসক জায়মান জাহান, বুধন্তী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফারুক, হরষপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আবুল কাসেম, চরইসলামপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ইমাম হোসেন, পূজা উদযাপন ফ্রন্টের সাধারন সম্পাদক লিটন দাস, ইমাম বিজয়নগর মডেল মসজিদ মাওলানা জয়নাল আবেদীন, মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক আরা, উপ সহকারী প্রকৌশলী মো: শরিফুল ইসলাম সহ উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সময় প্রত্যেক বক্তারেই অঙ্গীকারে বলেন, বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ, এদেশের সকল ধর্মের মানুষে বসবাসের অধিকার রয়েছে। কারো ধর্মের উপর হস্তক্ষেপ করা যাবে না। ধর্ম যার যার উৎসব সবার। আমরা সকলেই ভাই ভাই। সনাতন ধর্মালম্বীদের উৎসবে অপ্রীতিকর ঘটনায় এড়াতে আমরা সকলেই সহযোগিতা করব। সকলে মিলে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। এবং খেয়াল রাখতে হবে কোন দুষ্কৃতিকারীরা তাদের ফায়দা লুটতে না পারে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও…
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…