ভোরের পত্র

বিজয়নগর নির্বাহী অফিসারের নেতৃত্বে টাস্কফোর্স অভিযানে মাদকদ্রব্য সহ ৩জন আটক।

  • ১৩ মে ২০২৩, ৭:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫৬ বার দেখা হয়েছে

মেহেজাবিন রাজ দিনা:- ব্রাক্ষণবাড়িয়ায় বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের পশ্চিম সেজামুড়া গ্রামে আজ দিনভর মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে মো: বাবুল মিয়া (৫৫) পিতা: মৃত শহীদ মিয়া, সাং: সেজামুড়া, উপজেলা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া এর বসতবাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং পুলিশ বিভাগের সদস্যরা তল্লাশি চালালে সেখানে মাদকের সন্ধান পাওয়া যায়। প্রায় ৩ ঘণ্টা তল্লাশি চালিয়ে ৭৪ বোতল এসকফ, ০৮ বোতল ফেনসিডিল, ভারতীয় বিলাতী মদ বড় ০৫ টি, ভারতীয় বিলাতী মদ ছোট ১০ টি, ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং সাথে ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের পরিমাণ বেশি হওয়ায় সহকারী পরিচালক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়াকে সংশ্লিষ্ট ব্যক্তি মো: বাবুল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করার জন্য বলা হয়েছে।

টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে উক্ত স্থানে মাদক গ্রহণ করতে আসা (১) মো: উজ্জ্বল মিয়া, পিতা: হেবজু মিয়া, মাতা: আছিয়া বেগম, সাং: অলিপুর, উপজেলা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া ও (২) মো: আলমগীর মিয়া, পিতা: মো: নান্নু মিয়া, মাতা: সাহারা খাতুন, সাং: অলিপুর, উপজেলা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়াকে হাতেনাতে আটক করা হয়। মাদক সেবনের অপরাধে তাদের দুইজনকেই ০১ (এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ২০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আসামিরা জরিমানার টাকা পরিশোধ করায় তাদের সাজা পরোয়ানা মূলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।

মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও…
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…