ভোরের পত্র

বিজয় নগরে ভারতীয় গাঁজাসহ দুইজন আটক।

  • ২৬ এপ্রিল ২০২২, ১২:২০ অপরাহ্ণ
  • ২০৫ বার দেখা হয়েছে

মেহেজাবিন রাজ দিনাঃ-ব্রাক্ষণবাড়িয়া বিজয় নগরে ৪কেজি গাঁজাসহ কাউছার ভূইয়া (৩৩) ও মোহন মিয়া(২৪)নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।এ সময় আরো ১ জন পালিয়ে যায়।

রোববার(২৪এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের কালিসীমা এলাকায় চান্দুরা টু আখাউড়া পাকা রাস্তার উপর গাড়ি তল্লাশী করে ৪ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামের আবুল কাশেম ভূইয়ার ছেলে কাউছার ভূইয়া ও একেই এলাকার জলফু মিয়ার ছেলে মোহন মিয়া।পলাতককৃত হলেন-উপজেলার চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামের হরমুজ আলীর ছেলে শাহাবুল(৩০)।

বিজয়নগ থানা পুলিশ সূত্রে জানা যায়,ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার (এসপি)মহোদয় ও বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মির্জা মোহাম্মদ হাছান মহোদয়ের দিকনির্দেশনায় এস আই আব্দুর রশিদের নেতৃত্বে,সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে উপজেলার চান্দুরা ইউনিয়নের কালিসীমা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।এই মাদক বিরোধী অভিযান চলা কালীন সময় একটি সিএনজি গাড়ী আটক করে তল্লাশী করা হয়। সিএনজি গাড়ীর বডিতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় তিনটি পোটলায় মোট ৪কেজি গাঁজা পাওয়া যায়।এ সময় গাঁজার মালিক মাদক ব্যবসায়ী কাউছার ভূইয়া ও মোহন মিয়াকে গ্রেফতার করা হয়।পলাতক আসামি শাহাবুল পুলিশ দেখে আগেই পালিয়ে যায়।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মির্জা মোহাম্মদ হাছানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,বিজয় নগর উপজেলার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যোদ্ধের ঘোষণা দেয়া হয়েছে,অচিরেই সকল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে,গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এবং মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন।
বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম…
বিজয়নগর মডেল মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত।
বিজয়নগর মডেল মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার…
বিজয়নগর উপজেলায় বিজয় দিবসের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় বিজয় দিবসের প্রস্তুতি ও মতবিনিময় সভা…
হরষপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত।
হরষপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা…
বিজয়নগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল…
হারানো বিজ্ঞপ্তি
হারানো বিজ্ঞপ্তি
দুর্নীতিবাজের জায়গা বিএনপিতে হবে না,জনগন ভোট দিয়ে যাকে জয় করবে,আমরা তাকে মেনে নিবো:ইঞ্জিনিয়ার শ্যামল।
দুর্নীতিবাজের জায়গা বিএনপিতে হবে না,জনগন ভোট দিয়ে যাকে…
বিজয়নগর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের পেট্রোলের আগুনে পুড়ল গ্রামীণ ব্যাংক।
বিজয়নগর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের পেট্রোলের আগুনে পুড়ল…