ভোরের পত্র

বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ১৯ মার্চ ২০২৫, ৭:৫৭ অপরাহ্ণ
  • ১০৬ বার দেখা হয়েছে

ভোরেরপত্র রিপোর্ট :-ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা-লুটপাটের ঘটনা ঘটে।
মঙ্গলবার রাত ৯ টায়, উপজেলার পাহাড়পুর ইউপির ভিটিদিউদপুর গ্ৰামের আব্দুছাত্তার খাদেম বাড়িতে হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানায়, সন্ধ্যার পর পাড়ার দোকানে বসে খানকায় ইফতারের আয়োজনকে কেন্দ্র করে খাদেম বাড়ির জামালের ছেলের সাথে পার্শ্ববর্তী বাড়ির আক্কাছের ছেলের কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে মুরুব্বিরা তা মিটিয়ে দেয়। পরবর্তীতে আক্কাছের বাড়ির লোকজন রাত অনুমান ৯ টার সময় ৩ টা সিএনজি নিয়ে ১৫-১৬ জন লোক একসাথে খাদেম বাড়িতে হামলা চালায়,এ সময় বাড়িতে থাকা শিশু,নারী, পুরুষ অতর্কিত হামলা শিকার হন, এতে উভয় পক্ষের ১০ থেকে ১৫ জন আহত হয়। এ সময় খাদেম বাড়ির জামালের বসত ঘরে প্রবেশ করে নগদ টাকা, পাসপোর্ট ভিসাসহ স্বর্ণালংকার লুট করে আক্কাছ ও সোহরাবের লোকজন নিয়ে যায়, এ সময় খাদেম বাড়ির লোকজনের সুর চিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন চলে আসলে আক্কাছের বাড়ির লোকজন সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় একটি সিএনজি চালিত অটোরিক্সাকে আটক করে স্হানীয় লোক জন। এ সময় হামলা গুরুতর আহতরা হলেন,
জোহরা খাতুন(৬০), স্বামী- আঃ সাত্তার
ইমান উদ্দিন (৩০), পিতা- আ: সাত্তার
আসাদুল ইসলাম(১৮), পিতা- জামাল উদ্দিন , জসিম উদ্দিন(৪০), পিতা: আ: সাত্তার ,জামাল উদ্দিন(৪৮), পিতা- আ: সাত্তার
সলিম উদ্দিন(৩০), পিতা- আ: সাত্তার
রিনা খাতুন(৩৫)- স্বামী- জসিম উদ্দিন, মনোয়ারা খাতুন (৪৫)- স্বামী- জামাল উদ্দিন
,মাইন উদ্দিন(৩৫),পিতা- আ: সাত্তার,
এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয় ।
এ বিষয়ে আক্কাছের পরিবারের লোকদের কাছ থে: চাইলে বাড়িতে পুরুষ লোক নেই তাই তারা বক্তব্য দিতে অস্বীকৃতি জানায় ।
এ বিষয়ে বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী ঘটনা নিশ্চিত করে জানান খবর পেয়ে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদেরকে চিকিৎসার জন্য হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন। এবং হামলায় ব্যবহৃত সিএনজির মধ্যে একটি সিএনজি আটক করে থানায় নিয়ে আসা হয়। কোন অভিযোগ পাওয়া যায়নি , অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগর উপজেলার দাউদপুর পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা।
বিজয়নগর উপজেলার দাউদপুর পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়…
বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।
বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।
বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা।
বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও…
বিজয়নগরে ডাকাতি মামলার ১০ বছরের পলাতক আসামি গ্রেফতার।
বিজয়নগরে ডাকাতি মামলার ১০ বছরের পলাতক আসামি গ্রেফতার।
বিজয়নগর উপজেলায় কোর্টে জামিন পেয়ে মাদক ব্যবসায়ীরা জুলাই যোদ্ধার উপর হামলা বাড়িঘর ভাংচুর লুটপাট।
বিজয়নগর উপজেলায় কোর্টে জামিন পেয়ে মাদক ব্যবসায়ীরা জুলাই…
নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের পরিচিতি ও…
বিজয়নগরকে মাদকমুক্ত করার ঘোষণা এমপি শ্যামলের: এলাকায় এলাকায় গঠিত হবে মাদক বিরোধী কমিটি।
বিজয়নগরকে মাদকমুক্ত করার ঘোষণা এমপি শ্যামলের: এলাকায় এলাকায়…
বিজয়নগর উপজেলায় ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নাহিদ ফাতেমার  দ্রুত বদলী চেয়ে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ।
বিজয়নগর উপজেলায় ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নাহিদ ফাতেমার দ্রুত…