ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে নিবার্চনী আচরণবিধি ভঙ্গের অপরাধে ৪৩টি মামলায় ২,১৭,৬০০ টাকা জরিমানা

  • ১২ ডিসেম্বর ২০২১, ৬:৫৩ অপরাহ্ণ
  • ৩১৬ বার দেখা হয়েছে

আব্দুল্লাহ আল হ্রদয়ঃ-,আগামী ২৬ ডিসেম্বর চতুর্থধাপে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচন। উপজেলা জুড়ে বইছে এখন নির্বাচনী হাওয়া। পুরোদমে প্রচার-প্রচারনা শুরু করেছেন প্রার্থীরা।

এদিকে নির্বাচনকে সামনে রেখে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে শনিবার (১১ডিসেম্বর)সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে নির্বাচনী আচরণ বিধি লংঘন করার অপরাধে ৪৩টি মামলায় ২,১৭,৬০০/- অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সালেক মুহিতে নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।এ সময় তিনি সকল প্রার্থীকে আচরণ বিধি মেনে নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর আহবান জানান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,শনিবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা বিভিন্ন ইউনিয়নে জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সালেক মুহিতে নেতৃত্বে বিজয়নগর থানার এস, আই আব্দুর রশিদ ও এ,এস,আই মো. সৈয়দ নাছির উদ্দিনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে,বড় ব্যানার ব্যবহার,নাম্বার বিহীন মোটরসাইকেলসহ নির্বাচনী আচরণ বিধি লংঘন করার অপরাধে ৪৩টি মামলায় ২,১৭,৬০০/- (দুই লক্ষ সতের হাজার ছয়শত টাকা) অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য,উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য এবং সাধারণ সদস্য পদে ৪৯৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫৪ জন, সংরক্ষিত সদস্য প্রার্থী ১০৫ জন এবং সাধারণ সদস্য প্রার্থী ৩৩৮ জন। আগামী ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।এছাড়া সাধারণ সদস্য পদে ৩জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতহয়েছেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও…
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…