ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্বতন্ত্র প্রার্থী পক্ষে নির্বাচন করায় আওয়ামীলীগ হতে ৩জন বহিস্কার।

  • ১০ জানুয়ারি ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ণ
  • ১৫৬ বার দেখা হয়েছে

বিজয়নগর প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাবেক তিনজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বহিষ্কারের ঘোষণা দিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বিজয় লাভ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিজয়নগরে সর্বস্তরের নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছা গ্রহণের সময় বক্তব্যে এ বহিষ্কারের ঘোষণা দেন এমপি। একইসঙ্গে আরও যারা নৌকার বিরুদ্ধে কাজ করেছেন তাদের তালিকা তৈরি করতে উপজেলা আওয়ামী লীগকে নির্দেশ প্রদান করেন।

বহিষ্কৃত তিন সাবেক চেয়ারম্যান হলেন- উপজেলার সিংগারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হক, ইছাপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আক্তার হোসেন ও বুধন্তী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। ইছাপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আক্তার হোসেন উপজেলা আওয়ামী লীগ সদস্য থাকলেও বাকি দুই সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের কোনো পদে নেই।

এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর মৃধাসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও…
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…