ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে শালিশের নামে নারী নির্যাতন ২জন মেম্বার আটক।

  • ১৪ জুলাই ২০২৪, ৬:২৬ অপরাহ্ণ
  • ৭৯ বার দেখা হয়েছে

এইচ,এম,জহিরুল ইসলাম :-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোবাইল ফোন চুরির অপবাদে শারমিন আক্তার (৩০) নামে এক গৃহবধূকে সালিশকারকের নির্দেশে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এ নিয়ে এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়েছে।

উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের হুমায়ুন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, ৮ই জুলাই মহেশপুর গ্রামের হারুন মিয়ার মোবাইল চুরি হলে, চৌকিদার মহরম আলীর স্ত্রী শারমিনকে অপবাদ করে ঐ দিনই গ্রামের মাতব্বর ইসহাক মেম্বার (৩৮) ও হোসেন মেম্বার (৫০) এর নেতৃত্বে এলাকার জনগণের সামনে সালিশ ডাকেন। সালিশে শারমিন স্বীকারোক্তি না দেওয়াতে জনসম্মুখে পিটিয়ে পানি ঢেলে নির্যাতন করেন।

উক্ত নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, থানা পুলিশের হস্তক্ষেপে বেআইনি সালিশকারক ইসহাক ও হোসেন মেম্বারকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাসান জামিল জানান, নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রত্যক্ষ জড়িত দুই সালিশকারক (মেম্বার) কে ১৩ই জুলাই (শনিবার) সন্ধায় তাদের গ্রেফতার করে, ২-৩জন অজ্ঞাতসহ মোট ৭জনকে আসামি করে নির্যাতন ও বিশেষ ক্ষমতা আইনে নির্যাতিতা শারমিন বাদী হয়ে ২টি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন।
বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম…
বিজয়নগর মডেল মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত।
বিজয়নগর মডেল মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার…
বিজয়নগর উপজেলায় বিজয় দিবসের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় বিজয় দিবসের প্রস্তুতি ও মতবিনিময় সভা…
হরষপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত।
হরষপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা…
বিজয়নগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল…
হারানো বিজ্ঞপ্তি
হারানো বিজ্ঞপ্তি
দুর্নীতিবাজের জায়গা বিএনপিতে হবে না,জনগন ভোট দিয়ে যাকে জয় করবে,আমরা তাকে মেনে নিবো:ইঞ্জিনিয়ার শ্যামল।
দুর্নীতিবাজের জায়গা বিএনপিতে হবে না,জনগন ভোট দিয়ে যাকে…
বিজয়নগর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের পেট্রোলের আগুনে পুড়ল গ্রামীণ ব্যাংক।
বিজয়নগর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের পেট্রোলের আগুনে পুড়ল…