ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও মিষ্টির দোকান সিলগালা।

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ২২ অক্টোবর ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ
  • ৩২১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মিষ্টি খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হওয়ার ঘটনায় রংধনু বেকারি অ্যান্ড সুইট হাটে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ টিম।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিঙ্গারবিল বাজারে এ অভিযান পরিচালিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে নানা অনিয়ম পাওয়া যায়। অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, খাদ্যদ্রব্য খোলা অবস্থায় সংরক্ষণ এবং কর্মীদের নির্ধারিত পোশাক ছাড়া কাজ করতে দেখা যায়। এছাড়া মিষ্টির শিরায় মৃত তেলাপোকা পাওয়া যায়, যা বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত ছিল।

এ কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাময়িকভাবে বন্ধ (সিলগালা) ঘোষণা করা হয়।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, “জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।”

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও…
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…