ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ।

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ২ মে ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
  • ৭৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকের বিষবৃক্ষ উপড়ে ফেলতে এক বিশাল মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকাল ১০টায় উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠে পত্তন, সিংগারবিল, বিষ্ণুপুর ও পাহাড়পুর—এই ৪টি ইউনিয়নের সমন্বয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ এই সমাবেশের আয়োজন করে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি তার বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই হবে আপসহীন। আমরা যদি নাগরিক হিসেবে সচেতন হই, তবে কোনো মাদক ব্যবসায়ী সমাজ নষ্ট করার সাহস পাবে না। এলাকাকে মাদকমুক্ত করতে হলে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
​ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোঃ আবদুর রউফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা কঠিন, যদি না সাধারণ মানুষের সহযোগিতা থাকে। এখন থেকে জনগণও মাদক ব্যবসায়ীকে আটক করতে পারবে। আটক করে স্থানীয় পুলিশের কাছে সোপর্দ করার অনুরোধ রইল।”
​তিনি আরও যোগ করেন, “আমরা সাঁড়াশি অভিযান শুরু করেছি, কোনো অপরাধী পার পাবে না। যদি কোনো পুলিশ কর্মকর্তা আপনাদের তথ্য গুরুত্ব না দেয়, তবে সরাসরি আমাকে জানাবেন।” এ সময় তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর প্রদান করেন।
​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
​র‍্যাব-৯ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মোঃ নুরনবী।
​জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সাজেদুল হাসান।
​জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, এ কে ফজলুল হক,
​এসময় উপস্থিত ছিলেন, এডভোকেট শফিকুল ইসলাম, এবিএম মমিনুল হক, হাজী মনির হোসেন, উপজেলা বিএনপির জমির হোসেন দস্তগীর, এডভোকেট ইমাম হোসেন, জাকির হোসেন শাহালম এবং এনসিপির আতাউল্লাহ,বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, মহিলা দলের সভাপতি মরিয়ম আলমগীর, সাধারণ সম্পাদক শিউলী আক্তার।
​পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, সাংবাদিক এবং ছাত্র-ছাত্রীরা অংশ নেন। সকাল থেকেই বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া থাকলেও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ ও সচেতনতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
​সমাবেশে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানানো হয়।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে বিআরডিবিভুক্ত কেন্দ্রীয় সমবায় সমিতির ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে বিআরডিবিভুক্ত কেন্দ্রীয় সমবায় সমিতির ১২তম বার্ষিক সাধারণ…
বিজয়নগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলা ঐক্যবদ্ধ রাখার দাবিতে উপজেলা বিএনপির আহবায়কের সংবাদ সম্মেলন।
বিজয়নগর উপজেলা ঐক্যবদ্ধ রাখার দাবিতে উপজেলা বিএনপির আহবায়কের…
বিজয়নগরে দোকাননের সামনে ময়লা-আবর্জনা রাখায় দোকান মালিকদের মোবাইল কোর্টে জরিমানা।
বিজয়নগরে দোকাননের সামনে ময়লা-আবর্জনা রাখায় দোকান মালিকদের মোবাইল…
বিজয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ।
বিজয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে…
বিজয়নগরে হেফাজত নেতার ব্যক্তিগত ভিডিও প্রকাশের ঘটনায় হেফাজতের সংবাদ সম্মেলনে।
বিজয়নগরে হেফাজত নেতার ব্যক্তিগত ভিডিও প্রকাশের ঘটনায় হেফাজতের…
বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ।
বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ…
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত।
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন…