
মেহেজাবিন রাজ দিনাঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ১০ টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়। আজ বেলা ১২ টার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাদেরকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। শপথ পাঠে সকলেই দেশের প্রতি অকৃত্রিম ভালবাসা ও আনুগত্য প্রকাশের প্রতি অঙ্গিকারবদ্ধ হন এবং তাদেরকে সরকারের সম সাময়িক আদেশ বাস্তবায়নের দিক নির্দেশনা প্রদান করা হয়। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম ভূইয়া,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবিত্রি রানী মালাকার, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,ডাঃ মাসুম, এবং ১০ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। সকলি একটি সুন্দর সুশৃখংখল ও মাদকমুক্ত বিজয়নগর গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।