ভোরের পত্র

বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার।

  • ১৭ নভেম্বর ২০২২, ১১:৪৭ অপরাহ্ণ
  • ১৭৫ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধারসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান পরিচালনা করে পৃথক পৃথক স্থান থেকে ৪৮ কেজি গাঁজা ও বিভিন্ন মামলার ৩ জন আসামীকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, সকালে উপজেলার চান্দুরা-সিঙ্গারবিল সড়কের আমতলী এলাকায় চেকপোস্ট বসিয়ে থানার (ওসি) তদন্ত  বিমল কর্মকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে একটি সিএনজি থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসময় সিএনজি পেলে আসামীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এসময় গাঁজাসহ সিএনজি জব্দ করা হয়।

এদিকে আউলিয়া বাজার পুলিশ তদন্ত  কেন্দ্রের ইনচার্জ  মো. মাসুদ এর নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ মো. হৃদয় মিয়া নামে একজনকে আটক করা হয়। এছাড়াও  জিআর-৩৭৬/১২ এর আসামী মো. বাদল মিয়া,  ভৈরব থানার মামলা নং-২৫(০৪)২২, জিআর-১২৫/২২ এর আসামী মো. সজল মিয়াকে গ্রেপ্তার করেন পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেন বিজয়নগর থানার ওসি (তদন্ত) বিমল কর্মকার।  তিনি জানান, মাদক উদ্ধারের বিষয়ে মাদক আইনে মামলা সহ  আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে বিআরডিবিভুক্ত কেন্দ্রীয় সমবায় সমিতির ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে বিআরডিবিভুক্ত কেন্দ্রীয় সমবায় সমিতির ১২তম বার্ষিক সাধারণ…
বিজয়নগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলা ঐক্যবদ্ধ রাখার দাবিতে উপজেলা বিএনপির আহবায়কের সংবাদ সম্মেলন।
বিজয়নগর উপজেলা ঐক্যবদ্ধ রাখার দাবিতে উপজেলা বিএনপির আহবায়কের…
বিজয়নগরে দোকাননের সামনে ময়লা-আবর্জনা রাখায় দোকান মালিকদের মোবাইল কোর্টে জরিমানা।
বিজয়নগরে দোকাননের সামনে ময়লা-আবর্জনা রাখায় দোকান মালিকদের মোবাইল…
বিজয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ।
বিজয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে…
বিজয়নগরে হেফাজত নেতার ব্যক্তিগত ভিডিও প্রকাশের ঘটনায় হেফাজতের সংবাদ সম্মেলনে।
বিজয়নগরে হেফাজত নেতার ব্যক্তিগত ভিডিও প্রকাশের ঘটনায় হেফাজতের…
বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ।
বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ…
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত।
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন…