
আবদুল্লাহ আল হৃদয়ঃ-গত ১৯-১০-২০২৪ ইং শনিবার ব্রাক্ষণবাড়িয়ার জেলার আশুগঞ্জ উপজেলা, নাছিরনগর উপজেলা, সরাইল উপজেলা ও বিজয়নগর উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন,বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক রাজিব আহসান,সহ সভাপতি হাসান বিন শফিক, এসময় তাদের সাথে ছিলেন ব্রাক্ষণবারিয়া জেলার সেচ্ছাসেবক দলের বিপ্লবী আহবায়ক দেলয়ার হোসেন (দিলীপ),সদস্য সচিব মোল্লা সালাউদ্দিন, সন্ধ্যা বিজয়নগর উপজেলার আমতলী বাজারের বিভিন্ন দোকানে দোকানে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলেন আমরা এসেছি দেশনায়ক জনাব তারেক রহমানে নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে -সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মানে সারা দেশ ব্যাপী আমাদের কর্মসূচি এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা সেচ্ছাসেবক দলে বিপ্লবী আহবায়ক খাবিরুর রহমান(মনির),শাহআলম,মিয়াব আলী,মোজাম্মেল,ফারুক মিয়াসহ আরও নেতাকর্মী।