ভোরের পত্র

শপথের সম্মান রাখতে চাই:নবনিযুক্ত সিইসি

আবদুল্লাহ আল হ্নদয়
  • ২৪ নভেম্বর ২০২৪, ৬:১৩ অপরাহ্ণ
  • ২২৯ বার দেখা হয়েছে

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন বলেছেন, শপথ যেটি নিয়েছি সেটির সম্মান রাখতে চাই। এটাকে সমুন্নত রাখতে চাই।
তিনি আরও বলেন, আগে যারা শপথ নিয়েছে তারা শপথ ভঙ্গ করেছে। এবার আর শপথ ভঙ্গ হবে না।
আমি এ দায়িত্বকে জীবনের একটি বড় অপরচুনিটি হিসেবে মনে করছি।
আজ রোববার (২৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।তিনি বলেন, দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা একটি ফ্রি ফেয়ার ভোটের জন্য অনেক সংগ্রাম করেছে বিগত বছরগুলোতে এবং অনেকে রক্ত দিয়েছেন।
আমি তাদের একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি বিশ্বাস করি আমি সেটা উপহার দিতে পারব। আমাদের যারা নতুন কমিশনার হয়েছেন তাদের সবাইকে নিয়ে একটি ফ্রি ফেয়ার নির্বাচন উপহার দিতে পারব বলে আমার বিশ্বাস।
আর এটি বাস্তবায়ন করতে দেশের সবার সহযোগিতা দরকার। দেশের জনগণ, রাজনীতিবিদসহ সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

সুনামগঞ্জ তাহিরপুরে ব্যানারে প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে
সুনামগঞ্জ তাহিরপুরে ব্যানারে প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে
শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান:তারেক রহমান
শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের জানাই…
প্রশান্তির জয়ে আছে সতর্কবার্তাও
প্রশান্তির জয়ে আছে সতর্কবার্তাও
পাঠ্যবইয়ে এত ভুল থাকা দুর্ভাগ্যজনক: হাইকোর্ট
পাঠ্যবইয়ে এত ভুল থাকা দুর্ভাগ্যজনক: হাইকোর্ট