ভোরের পত্র

প্রশান্তির জয়ে আছে সতর্কবার্তাও

  • ২০ অক্টোবর ২০২১, ১:৪৫ অপরাহ্ণ
  • ৮৬৬ বার দেখা হয়েছে

হোক না প্রতিপক্ষ ওমান, এ জয় একটা প্রশান্তির বাতাস তো নিয়েই এল। কাল অনেক চাপের মুখে ছিল বাংলাদেশ দল। তবু দলটা আতঙ্কগ্রস্ত হয়নি, একাধিক পরিবর্তন দেখিনি একাদশে। মোহাম্মদ নাঈমের একাদশে আসা একরকম নিশ্চিতই ছিল। আনন্দের কথা, সে সফল হয়েছে। তবে লিটন ফর্মে ফিরল না, এটা দুঃখের বিষয়।

দুই দলের ব্যাটসম্যানরাই ভাগ্যকে পাশে পেয়েছে। ওমানের নতুন বলের বোলারদের কৃতিত্ব দিতে হবে। অনেক দিন পর ফিরে নাঈম স্বাভাবিকভাবেই ক্রিজে কিছুটা সময় ব্যয় করেছে। বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত সেটা। ব্যাটিং অর্ডার দেখে একটু বিস্মিত হয়েছে। তবে সাকিব আল হাসান ও নাঈমের জুটিটা যেমন বাংলাদেশের জন্য ভালো গতিতে রান তুলেছে, একই সঙ্গে ওমানের মনোবলও ভেঙে দিয়েছে।

নাঈম ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়েছে। তবে ইনিংসের পরের ভাগে বল ব্যাটে কিছুটা ধীরে আসছিল, তখন তার শেষ করে আসা উচিত ছিল। নতুন ব্যাটসম্যানদের জন্য উইকেট তখন একটু কঠিন হয়ে পড়েছিল। দিন শেষে ১৫৪ রানের স্কোর ওমানের মতো অনভিজ্ঞ দলকে হারানোর জন্য যথেষ্ট হওয়ারই কথা। বোলিং আক্রমণ একই থাকলেও একটু বৈচিত্র্য দেখেছি, শুরুতে সাকিবকে আনা হয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…