
মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ
অন্তর্ভুক্তিমূলক টেকসই ও ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত হওয়ার নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী মানুষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন পালন করা হয়েছে।
আজ (৪ ডিসেম্বর বুধবার) সকাল সাড়ে ১১টার সময় তাহিরপুর সদর উপজেলা চত্বরে ব্যানারে একটি বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম। কালবেলা তাহিরপুর প্রতিনিধি’ সাংবাদিক শওকত হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, সিএনআরএস (সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ) এর তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ,
ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি প্রোগ্রাম অফিসার গোলাম সাকলাইন, সমাজসেবক আবুল হোসেন, সাংবাদিক আব্দুল আলীম ইমতিয়াজ, তাহিরপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আবুল নুর আহমদ খানসহ প্রমুখ।