ভোরের পত্র

আন্দোলনের নামে যা খুশি তাই করতে চাইলে সমুচিত শিক্ষা দেওয়া হবে-কৃষিমন্ত্রী

  • ২৬ আগস্ট ২০২৩, ১০:২৩ অপরাহ্ণ
  • ১৩২ বার দেখা হয়েছে

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি নির্বাচন বানচালের পায়তারা করছে, আন্দোলন করছে নির্বাচন করতে দিবে না। বিএনপি ২০১৩-১৪ সালে আগুন সন্ত্রাস ও হরতাল দিয়ে তাণ্ডব সৃষ্টি করেছিল। এবারও আন্দোলনের নামে আগুন সন্ত্রাস, হরতাল ও যা খুশি তাই করতে চাইলে, তাদেরকে সমুচিত শিক্ষা দেওয়া হবে।

শনিবার (২৬ আগষ্ট) বিকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুঃস্থ, অসহায় ও যুব মহিলাদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সংবিধানের আলোকে নির্বাচন হবে। বিএনপিকে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে।
তিনি বলেন, একসময় এদেশে ছনের-খড়ের-পাটকাঠির ঘরই বেশি ছিল, আবার এসব ঘর নির্মাণেও অনেকের সামর্থ্য ছিল না। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভাবনীয় উন্নয়নের ফলে ছন-খড়-পাটকাঠির ঘর আজ প্রায় দেখাই যায় না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে দেশের একটি মানুষও ঘরহীন থাকবে না উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, দেশের শতকরা ১০ ভাগ মানুষের ঘর-বাড়ি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে কেউ ঘরহীন, ভূমিহীন থাকবে না। তিনি গৃহহীনদের পর্যায়ক্রমে জমিসহ পাকা ঘর করে দিচ্ছেন। আগামী ২ বছরের মধ্যে কেউ ঘরহীন থাকবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন,। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, পৌর মেয়র মো. ছিদ্দিক হোসেন খান, ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক স্থানীয় জনপ্রতিনিধি, সহ বিভিন্ন -নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

তাহিরপুর উপজেলা বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন এস,এম মাহবুব মল্লিক।
তাহিরপুর উপজেলা বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন এস,এম…
শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে  ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান হাজী মোঃ আলী হায়দার
শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন…
ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী  শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী ও ৪০ বছর পূর্তি উদযাপন।
ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প…
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী ও পুরস্কার বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট…
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ প্রশিক্ষণ কর্মশালা…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে এমপি নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে এমপি নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা।
অর্থ আর আধিপত্য দিয়ে নয়, জনতার ভালবাসায় এগিয়ে যেতে চাই,মো:শেখাব উদ্দিন।।
অর্থ আর আধিপত্য দিয়ে নয়, জনতার ভালবাসায় এগিয়ে…
কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু।
কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু।