ভোরের পত্র

ছয়তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু।

  • ১৪ মে ২০২৪, ১:১২ অপরাহ্ণ
  • ৮০ বার দেখা হয়েছে

রংপুর মহানগরীতে একটি নির্মাণাধীন ভবনের ছয়তলা থেকে পড়ে আনারুল ইসলাম (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) সকালে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের করণজাই রোড নিউ সেনপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক হলেন নগরীর নজিরেরহাট চন্দনপাট এলাকার বাসিন্দা। নির্মাণাধীন ওই ভবনে ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। বালুর বস্তা উঠা নামা করতে গিয়ে অসাবধানতাবশত এ দুর্ঘটনাটি ঘটেছে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে ১০৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে মারা যান তিনি।নিহতের সহকর্মী শ্রমিক রুবেল, মোস্তাফিজ ও নাসির জানান, আমরা ওই ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছি। অন্যদিকের মতো আজকেও কাজ করছিলাম। হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পেয়ে নীচে নেমে দেখি আনারুল পড়ে আছে। বালুর বস্তা উঠা নামা করতে গিয়ে এ ঘটনা ঘটে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু। এসে ঘটনা স্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ভবন মালিকদের কেউই উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ভবনটি স্থানীয় কয়েকজনের যৌথ উদ্যোগে নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা শাহ্ আলম বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি তবে এখন পর্যন্ত আমাদের কাছে এই বিষয়ে লিখিত কোন অভিযোগ করেনি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।তবে অভিযোগ পেলে এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেবো।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে  ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান হাজী মোঃ আলী হায়দার
শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন…
ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী  শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী ও ৪০ বছর পূর্তি উদযাপন।
ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প…
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী ও পুরস্কার বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট…
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ প্রশিক্ষণ কর্মশালা…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে এমপি নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে এমপি নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা।
অর্থ আর আধিপত্য দিয়ে নয়, জনতার ভালবাসায় এগিয়ে যেতে চাই,মো:শেখাব উদ্দিন।।
অর্থ আর আধিপত্য দিয়ে নয়, জনতার ভালবাসায় এগিয়ে…
কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু।
কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু।
নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫, উদ্ধার দেশীয় অস্ত্র।
নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫,…