ভোরের পত্র

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী ও পুরস্কার বিতরণ।

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ২৩ মে ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
  • ১০০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম-এর আয়োজনে শনিবার (২৩ মে) দুপুর ২টায় সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া মালেকা ছাহেব আলী উচ্চ বিদ্যালয়ে এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা ভূমি কর্মকর্তা নাসরিন এর সভাপতিত্বে ও শিশু নাট্যমের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি, নিয়াজ মো.খান বিটু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসনের এমপি খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক তাসনিয়া সুলতানা এনি, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক
মির্জা গালিব, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আজম, রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শিশু নাট্যমের উপদেষ্টা আসাদুরর রহমান আলমগীর, উলচাপাড়া মালেকা সাহেব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম হোসেন, শিশু নাট্যমের সভাপতি মাসুকুল ইসলাম মাসুক, ডা. নাবিল ও ইফরাদ হোসেন মাহবুব সাজিদ।

প্রধান অতিথি বলেন, ফ্যাসিস্ট সরকার আমলে নিয়াজ মোহাম্মদ খান বিটু শত প্রতিকূলতার মাঝেও শিশু নাট্যমকে টিকিয়ে রেখেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের সৃজনশীল ও সাংস্কৃতিক বিকাশে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার শিশুদের জন্য একটি শিশু লাইব্রেরী প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
সভাপতির বক্তব্যে এসিল্যান্ড নাসরিন বলেন, শিশু নাট্যম দীর্ঘদিন ধরে শিশুদের মেধা, সৃজনশীলতা বিকাশে কাজ করে যাচ্ছে। এ ধরনের আয়োজন শিশুদের সংস্কৃতি চর্চা ও মানবিক মূল্যবোধ গঠনে সহায়ক ভূমিকা রাখে।

তিন দিনব্যাপী আর্ট ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকার শিশু শিল্পীরা অংশগ্রহণ করে চিত্রাঙ্কন, সাংস্কৃতিক পরিবেশনা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের প্রতিভা তুলে ধরে। সমাপনী দিনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শিশু শিল্পীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ সবুজ আলমের রাস্তা সংস্কার।
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী…
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের রগ কেটেছে ছেলে,গ্রেফতার করেছে পুলিশ। ।
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের…
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে ব্যস্ত বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাজী মোঃ সবুজ আলম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন ডাঃ মোঃ শামসুদ্দিন।
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ…
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার ঢল, শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার…
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে…