ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে এমপি নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা।

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ১৮ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
  • ৪৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট:-জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন এমপি হওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় পা রাখায় তাঁকে এক বর্ণাঢ্য ও রাজকীয় গণসংবর্ধনা দেওয়া হয়েছে। আজ ১৭ মে ২০২৬, রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা বাজারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​এর আগে, একদিনের সংক্ষিপ্ত সফরে ব্রাহ্মণবাড়িয়ায় এসে দিনভর অত্যন্ত ব্যস্ত সময় কাটান তিনি। আজ ভোর ৫টায় ঢাকা থেকে রওনা হয়ে সরাইল বিশ্বরোড হয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করেন। সেখানে পৌঁছালে সরাইল ও আশুগঞ্জের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি পর্যায়ক্রমে ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসার আল্লামা মাজেদুর রহমান হুজুরের সাথে সাহ্মাৎ করেন। ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে অবস্থান করেন এ সময় সরাইল আশুগঞ্জ উপজেলার নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানান। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
​সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে তিনি বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে তাঁর পিতার কবর জিয়ারত করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। সেখান থেকে তিনি প্রধান অতিথি হিসেবে চান্দুরা বাজারের সংবর্ধনা অনুষ্ঠানস্থলে যোগ দেন।
​নাদিয়া পাঠান পাপনের আগমনকে কেন্দ্র করে সরাইল বিশ্বরোড এলাকা থেকে দুই শতাধিক মোটরসাইকেলের এক বিশাল বহর তৈরি হয়। প্রায় তিন-চার শত নেতাকর্মী স্লোগানে স্লোগানে মুখরিত করে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চান্দুরায় এমপির নিজ বাসভবনে এসে শেষ হয়। বিজয়নগরে আসার পথে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
​চান্দুরা বাজারে আয়োজিত এই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় জনপ্রতিনিধি মোঃ আরজু মেম্বার। অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন উসমান গনি রাজা।
​সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন:
​ডাক্তার রফিকুল ইসলাম (সাবেক যুগ্ম সম্পাদক, বিজয়নগর উপজেলা বিএনপি)
​মাহবুবুল আলম (সভাপতি, বুধন্তী ইউনিয়ন বিএনপি)
​আজিজুল ইসলাম হেলাল (তরুণ দল)
​ছায়েদ খন্দকার (ভাইস চেয়ারম্যান, বিআরডিবি)
​জহিরুল ইসলাম (আহবায়ক, উপজেলা তাঁতীদল)
​সৈয়দ মিয়া
​মন মিয়া (জিসাস নেতা)
​অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খাবিরুর রহমান মনির সহ স্থানীয় আরও অনেক নেতাকর্মী।
​সংবর্ধনা সভায় রাজনৈতিক দলমতনির্বিশেষে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, কৃষকদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং হিন্দু-মুসলিমসহ এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
​প্রধান অতিথির বক্তব্যে নাদিয়া পাঠান পাপন এলাকার মানুষের এই অভূতপূর্ব ভালোবাসার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

অর্থ আর আধিপত্য দিয়ে নয়, জনতার ভালবাসায় এগিয়ে যেতে চাই,মো:শেখাব উদ্দিন।।
অর্থ আর আধিপত্য দিয়ে নয়, জনতার ভালবাসায় এগিয়ে…
কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু।
কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু।
নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫, উদ্ধার দেশীয় অস্ত্র।
নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫,…
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীসহ ৫ জনকে হত্যা, স্বামী ফোরকান পলাতক।
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীসহ ৫ জনকে হত্যা, স্বামী ফোরকান…
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ ১৮ ঘণ্টা পর ফেরত।
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ…
ব্রাক্ষণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শ্যামলকে নিয়ে অপপ্রচারে লিপ্ত ষড়যন্ত্রকারী চক্র।
ব্রাক্ষণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার…
বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে মহান মে দিবস পালিত।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে মহান…
হবিগঞ্জে কালবৈশাখীর বজ্রপাত ও ঝড়-তুফানে ৩ জনের প্রাণহানী।
হবিগঞ্জে কালবৈশাখীর বজ্রপাত ও ঝড়-তুফানে ৩ জনের প্রাণহানী।